শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

লামায় প্রশাসনের ত্রাণ সহায়তা পেল খাদ্য সংকটে থাকা ৩৯ পাহাড়ি পরিবার

এম, কামরুল হাসান টিপু লামা,বান্দরবানঃ by এম, কামরুল হাসান টিপু লামা,বান্দরবানঃ
সোমবার, ৯ মে ২০২২
0 0
লামায় প্রশাসনের ত্রাণ সহায়তা পেল খাদ্য সংকটে থাকা ৩৯ পাহাড়ি পরিবার
0
SHARES
314
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবানের লামা উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তা পেয়েছেন সরই ইউনিয়নে লাংকম ম্রো পাড়া, জয়চন্দ্র ত্রিপুরা পাড়া এবং রেংয়ান ম্রো পাড়ার প্রায় ৪০ পরিবারের লোকজন। সোমবার (০৯ মে) বিকেল লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে তিন পাড়ার লোকজন দলেবলে প্রশাসনের দেওয়া ত্রাণ সামগ্রী গ্রহণ করেন।

লাংকুম ম্রো (৩৬) বলেন, গতদিন আমাদের মন মর্জি ভালো ছিলনা, তাই আমরা ত্রাণ গুলো নেয়নি। আমরা ভুল করেছিলাম। সংলে ম্রো (৪০) (লাংকুম পাড়া) বলেন, আমরা ত্রাণ পেয়ে খুশি। হামমতি ত্রিপুরা (৫০) (জয়চন্দ্র ত্রিপুরা) বলেন, আমরা জয়চন্দ্র ত্রিপুরা পাড়ায় আসছি ৭ বছর হবে। আগে কাঁঠালছড়া ত্রিপুরা পাড়ায় ছিলাম। রুইপাও ম্রো (৩০) (লাংকুম পাড়া) বলেন, ওদিন ইউএনও স্যারের পেছনে লামা রাবার কোম্পানির লোকজন ছিল। তাই আমরা ভেবেছি এগুলো লামা রাবার কোম্পানির ত্রাণ সহায়তা। তাই গ্রহণ করেনি।

বুইলি ম্রো (৩৫) (লাংকুম পাড়া) বলেন, আগুনে আমার আনারস ও মিশ্র ফলের বাগান পুড়ে গেছে। ঋণ করে আমরা বাগান করেছি। রেংয়ান ম্রো পাড়ার কারবারী রেংয়ান ম্রো বলে, প্রায় ৩৬টি পরিবার খাদ্য এবং খাবার পানির তীব্র সংকটে আছে। লামা উপজেলা প্রশাসনের পক্ষে খাদ্য সহায়তা দেয়ায় আমরা খুশি। এইভাবে আমরা প্রশাসনকে পাশে চাই।

লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, ত্রাণ নেয়ার জন্য গাড়ি রিজার্ভ করে দেয়া হয়েছে। এই তিনটি পাড়ার লোকজনের পাশে সর্বদা আমরা আছি।

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন, ত্রাণ গুলো ক্ষতিগ্রস্ত মানুষকে দিতে পেরে আনন্দিত। জেলা প্রশাসনের পক্ষে আমি ত্রাণ গুলো ক্ষতিগ্রস্ত লোকজনের হাতে তুলে দিয়েছি। প্রতি পরিবারকে চাল ১০ কেজি, ডাল ৫০০ গ্রাম, লবণ ৫০০ গ্রাম, পানি বোতল ২ লিটার, মুড়ি ১ কেজি, চিড়া ১ কেজি দেয়া হয়েছে। ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।

Previous Post

কক্সবাজারে সাংবাদিকদের উপর হামলা, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম

Next Post

পেকুয়ায় সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

Next Post
পেকুয়ায় সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

পেকুয়ায় সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB