শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

লামায় কাভার্ড ভ্যানের চাপায় বাস চালক নিহত : আহত ২৯

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ৬ অক্টোবর ২০২১
0 0
লামায় কাভার্ড ভ্যানের চাপায় বাস চালক নিহত : আহত ২৯
0
SHARES
369
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবানের লামায় কাভার্ড ভ্যানের চাপায় বাস চালক নিহত ও ২৯ বাস যাত্রী আহত হয়েছেন। বুধবার সকালে ফাঁসিয়াখালী-লামা সড়কের মিরিঞ্জা মাদানীনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহত বাস চালকের নাম মো.আনোয়ার হোসেন (৫০)। তিনি কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকার সোসাইটি পাড়ার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা আহতদেরকে উদ্ধার করে লামা ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে।

আহতরা হলেন, জোৎস্না দে (২০), শুভশ্রী (১০), রূপম চাকমা (২), জহর লাল (৫৫), নুর মোহাম্মদ (২৮), মোঃ সোহেল (৩২), রাজশ্রী দে (২), নুরুল আলম (৩০), হাসনা বালা (৬০), মনু আলম (৩৫), তপন (৩৮), সরওয়ার (২৫), মোঃ রফিক (৩০), সরওয়ার আলম (৫৫), মোঃ সাহেদ (৬৫), শিব সংকর (৩৭), জেসি মার্মা (২২), আবুল হোসেন (৫৫), বাসের হেলপার মো. বেলাল (২৪), মেরি আক্তার (৪৫), মোহছেনা বেগম (৪০), আকিব (১০), ইমু (৬), জিহান (১৮), জাহানারা বেগম (৪৮), পাখি বালা (৭০) সহ ১৬ জন।

তাৎক্ষণিকবাবে অন্য আহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতরা সবাই উপজেলা ও পাশের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের বাসিন্দা। আহতদের মধ্যে ১০জনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার সকাল ১০টার দিকে লামা থেকে যাত্রী বোঝাই করে একটি ৪৫ সিট বিশিষ্ট বাস চকরিয়া উপজেলায় যাচ্ছিল। বাস গাড়িটি সড়কের মাদানি নগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাসের উপর চাপা পড়ে। এতে বাসে থাকা যাত্রীরা আহত হন।

এই বিষয়ে সড়কে চলাচলকারী বাস চালক নুর মোহাম্মদ বলেন, বাহিরের গাড়ি উপজেলায় ঢুকলে চকরিয়া থেকে স্থানীয় ড্রাইভার দিয়ে গাড়ি চালানো নিয়ম রয়েছে। কিন্তু ইদানিং এই নিয়ম মানা হচ্ছে না, যার কারণে অহরহ দুর্ঘটনা ঘটেই চলেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক রায়হান জান্নাত বিলকিছ সুলতানা বলেন, বাস দুর্ঘটনায় হাসপাতালে মোট ১৯ জন আহত রোগী আসে। তম্মধ্যে আশংকাজনক হওয়ায় ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দেয়া হয় ৩ জনকে। বাকী ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সাব অফিসার মো. আব্দুল্লাহর নেতৃত্বে অন্য সদস্যরা। তারা বলেন, এত হতাহত হয়েছে যে, আমরা কাকে রেখে কাকে নিব বুঝতে পারছিলাম না। আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে রাস্তার উপরে পড়ে থাকা বাস ও কাভার্ড ভ্যানটি অপসারণ করে সড়কের যোগাযোগ সচল করে দিই।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুর্ঘটনার স্থান পরিদর্শন করে আহতদের খোজঁখবর নেন, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।

Previous Post

পাপনের হ্যাট্রিক জয়

Next Post

চকরিয়া পৌরসভার দায়িত্ব নিল নতুন পরিষদ

Next Post
চকরিয়া পৌরসভার দায়িত্ব নিল নতুন পরিষদ

চকরিয়া পৌরসভার দায়িত্ব নিল নতুন পরিষদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB