পার্বত্য বান্দরবানের লামা উপজেলায় এ, এন,জেড একতা মহিলা সমিতির আয়োজনে বিশ্ব খাদ্য সংস্থার (ডাব্লিউ,এফ,পি) ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চারশত পরিবারের মাঝে জরুরী (শিশু পুষ্টি) খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এন,জেড একতার কর্মসূচি পরিচালক আবুল কালামের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃমোস্তফা জামাল।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার, ডাব্লিউ,এফ,পি এর রাঙ্গামাটি ফিল্ড ইনচার্জ ইলোরা চাকমা, বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, এনজেড এর নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, ,৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো: রফিক,৪.৫.৬ ওয়ার্ড কাউন্সিলর মরিয়ম বেগম,৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ , সাইফুদ্দিন,
সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন,প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কামরুজ্জামান,রিপোর্টার্স ক্লাব সভাপতি মো,তৈয়ব আলী প্রমুখ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।







