শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

লবণ পানিতে সয়লাব চকরিয়া উপকূল, মরে যাচ্ছে বোরোধান

এম.জিয়াবুল হক, চকরিয়া by এম.জিয়াবুল হক, চকরিয়া
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
0 0
লবণ পানিতে সয়লাব চকরিয়া উপকূল,  মরে যাচ্ছে বোরোধান
0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলে মৎস্য চাষের জন্য স্থানীয় একাধিক প্রভাবশালী মহল শাখাখালে লবণ পানি ঢুকিয়ে মিঠাপানির উৎস বন্ধ করে দিয়েছেন।

এই অবস্থার কারণে বেশকিছু দিন ধরে উপজেলার উপকূলীয় ঢেমুশিয়া, পশ্চিম বড়ভেওলা, কোনাখালী, বিএমচর ও বদরখালী ইউনিয়নের হাজার হাজার কৃষক মিঠাপানির সেচ সুবিধা নিতে পারছে না।

এতে করে এসব ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ বোরোধান ক্ষেত পানির অভাবে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু এলাকায় কৃষকরা বাধ্য হয়ে জমিতে লবণ পানির সেচ সুবিধা দিয়ে এখন বিপাকে পড়েছেন। তাদের বেশিরভাগ বোরোধান ক্ষেত লবণ পানির কারণে মরে যাচ্ছে।

অভিযোগ উঠেছে, কক্সবাজার জেলা প্রশাসন থেকে মিঠাপানির মৎস্য চাষের জন্য চকরিয়া উপজেলার ঢেমুশিয়া জলমহালটি ইজারা নিয়েছেন স্থানীয় কিছু প্রভাবশালী লোকজন। তারা জেলা প্রশাসনের সঙ্গে করা ইজারা চুক্তির শর্তাবলী লঙ্ঘন করে সম্প্রতি সময়ে কৌশলে জলমহাল দিয়ে সামুদ্রিক লবণ পানি ঢুকিয়ে নিয়েছেন।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, ঢেমুশিয়া জলমহালে লবণ পানি ঢুকিয়ে নেয়ার কারণে মুলত উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় এখন খাল-বিলে মিঠাপানির উৎস নেই। এই অবস্থায় কৃষকেরা রোপিত বোরোধান ক্ষেত রক্ষা করতে নিরুপায় হয়ে সেচ সুবিধা হিসেবে লবণ পানি দিচ্ছেন জমিতে। তাতে বেশিরভাগ বোরোধান ক্ষেত এখন মরে যাচ্ছে।

চকরিয়া উপকূলে লবন পানি ঢুকিয়ে কৃষকদের অপূরনীয় ক্ষতি করা হচ্ছে এইধরনের অভিযোগ পেয়ে গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

এসময় চকরিয়া থানার ওসি তদন্ত মো আবদুল জব্বার, ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী, কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার ছাড়াও ইউনিয়ন ও মেম্বার, এলাকার কৃষকেরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, উপজেলার উপকুলে পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রনাধীন স্লুইসগেট গুলো দিয়ে যাতে কোনভাবে লবণ পানি না ঢুকানো হয় সেইজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢেমুশিয়া ও কোনাখালী ইউপি চেয়ারম্যানকে বিষয়টি তদারকি করতে বলা হয়েছে।

এছাড়া ব্যক্তিগতভাবে যারা উপকুলে স্লুইসগেট তৈরি করে সামুদ্রিক লবণ ঢোকাচ্ছ তাদের স্লুইসগেট গুলো বন্ধে ব্যবস্থা নিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের কঠোর পদক্ষেপ নিতে বলেছি। আশাকরি এখন থেকে কৃষকেরা জমিতে মিঠাপানির সেচ দিতে পারবে।

Previous Post

লামায় পুড়ে গেছে বাড়ি, দুই পরিবার খোলা আকাশের নিচে

Next Post

চকরিয়ায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত

Next Post
চকরিয়ায় বাসের সাথে মুখোমুখি  সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত

চকরিয়ায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB