কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসও’র তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে এপিবিএন পুলিশ ।
সোমবার (৯ অক্টোবর) ভোররাতে টেকনাফ উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ক্যাম্পের সি /৫ ব্লকের ৭৫০ নং ঘরের মনির আহমেদের ছেলে কামাল হোসেন (২৭),
সি/২ ব্লকের ৩৪০ নং ঘরের আব্দুর শুক্কুরের ছেলে অজিউর রহমান (১৮) ও বি/৪ ব্লকের তাজিমুল্লার ছেলে মুজিবুর (১৭)। এ সময় তাদের কাছ থেকে ৩ টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর। তিনি জানান, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উনচিপ্রাং ক্যাম্পের সি/৫ ব্লকের পাহাড়ী ঢালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৩ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে ৩ টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়। তারা মিয়ানমারের রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরাকান সলিডিটারি অর্গানাইজেশন( আরএসও)এর সক্রিয় সদস্য।
এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।







