কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে দুজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড রাইফেলের গুলি ও ১ টি রাইফেলের গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন, উখিয়া ৪ নং ক্যাম্পের জি/৫ সাব ব্লকের পেটান আলীর ছেলে কামাল হোসেন (৩০) ও মৃত নুর আহাম্মদের ছেলে ছব্বির আহম্মদ (৩৫)।শনিবার (২১ অক্টোবর) সকাল ৯ টার দিকে এঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন -১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।
তিনি জানান, ৫ নং রোহিঙ্গা ক্যাম্পের মেইন-ব্লক-বি, সাব-ব্লক-বি/৮ এর সৈয়দ উল্লাহর দোকানের সামনে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এসময় ২ রাউন্ড রাইফেলের গুলি ও ১ টি রাইফেলের গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল জানায় তার হেফাজতে থাকা অস্ত্র-গুলি রোহিঙ্গা ছব্বির আহম্মদ তাকে সরবরাহ করেছে।
ধৃত আসামীর তথ্যমতে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ছব্বির আহাম্মদ(৩৫) কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।







