# বার্তা পরিবেশক :
কক্সবাজার জেলার গণমানুষের অধিকার ও সম্পদ রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছে সর্বস্তরের মানুষ। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন, সমুদ্র সৈকতে ঝুপড়িসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাঁকখালী নদী দখলমুক্ত করে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন এবং পাহাড় খেকোদের গ্রেপ্তারের দাবিতে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৯ মে বিকেলে স্থানীয় অভিজাত এক রেস্টুরেন্টে আমরা কক্সবাজারবাসীর সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ‘আমরা কক্সবাজারবাসী, কক্সবাজার নাগরিক ফোরাম এবং কক্সবাজার সোসাইটি’ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, কক্সবাজার পৌরসভার চারবারের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার।
উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টি সভাপতি মোঃ মেহেরুজ্জামান, কক্সবাজার নাগরিক ফোরাম সভাপতি আ.ন.ম হেলাল উদ্দিন, দৈনিক বাঁকখালী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, কক্সবাজার সোসাইটি সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, কক্সবাজার নাগরিক ফোরাম সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আনোয়ারুল হক, সিনিয়র সাংবাদিক শামশুল হক শারেক, কমরেড সমীর পাল, বিশিষ্ট আইনজীবী আবদুর রহিম, কামাল উদ্দিন রহমান পেয়ারু, রামু প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন হেলালী, দিল মোহাম্মদ রুস্তম, আবদুল মতিন আজাদ, নুর মোহাম্মদ সিকদার, মাহবুবুল আলম, আমরা কক্সবাজারবাসী সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ মহসীন, শহিদুল্লাহ মেম্বার, মুজিবুল হক, কল্লোল দে চৌধুরী, বৈরাম মোহাম্মদ ইলিয়াছ, মোঃ কামাল উদ্দিন, আরিফুর রহিম, ফাতেমা আনকিজ ডেইজি, মমতাজ সফিনা আজিম ও মা টিন টিন প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদ ইকবাল, মোর্শেদুর রহমান খোকন, আমানুল হক বাবুল, আনোয়ার হাসান চৌধুরী ও শাহ আলম।
সভা শেষে সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এবং বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়৷।







