শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রামুতে শ্বশুর-শ্বাশুড়ির অত্যাচার সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা!

সোয়েব সাঈদ, রামু by সোয়েব সাঈদ, রামু
রোববার, ৬ আগস্ট ২০২৩
0 0
0
SHARES
349
VIEWS
Share on FacebookShare on Twitter

রামুতে শাশুড়-শ^াশুড়ির অত্যাচার সইতে না পেরে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। শুক্রবার, ৪ আগস্ট রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধু ফাতেমা বেগম (১৯) ওই এলাকার আতিকুর রহমান ছোটনের স্ত্রী। ফাতেমা বেগমের পৈত্রিক বাড়ি ঈদগাঁও উপজেলার পোকখালী নাইক্ষ্যংদিয়া এলাকায়। ৯ মাস পূর্বে তাদের বিয়ে হয়।

ফাতেমা বেগমের মা নুর জাহান জানান- শুক্রবার বেলা ১২ টার দিকে ফাতেমা বেগম পৈত্রিক বাড়ি থেকে শাশুড় বাড়িতে ফিরেন। এসময় শাশুড় শাশুড়ি তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালান।

নির্যাতন সইতে না পেয়ে দুপুর ১ টার দিকে বিষপান করেন ফাতেমা বেগম। বিষপানের পর ফাতেমা বেগম নিজেই ফোন করে কক্সবাজারে একটি রেস্টুরেন্টে কর্মরত স্বামীকে শাশুড় শাশুড়ির অত্যাচারে বিষপানের বিষয়টি জানায়। এদিকে বিষপানের বিষয়টি জানার পরও শাশুড় মো. ইসমাইল ও শাশুড়ি মনজুরা বেগম ওরফে সোনামেহের পুত্রবধু ফাতেমা বেগমকে হাসপাতালে নিতে কোন উদ্যোগ নেয়নি।

পরে প্রতিবেশিরা ফাতেমা বেগমকে মূমূর্ষু অবস্থায় প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। শুক্রবার বিকাল ৬ টায় কক্সবাজার সদর হাসপাতালে মারা যান ফাতেমা বেগম।

কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে শনিবার, ৫ আগস্ট ফাতেমা বেগমের মরদেহ ঈদগাঁও উপজেলা পোকখালীতে এলাকায় পৈত্রিক নিবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে ৫ টায় তার জানাযা ও দাফন সম্পন্ন করা হয়।

বিষপানে নিহত ফাতেমা বেগমের স্বামী আতিকুর রহমান ছোটন জানান- শুক্রবার সকালে তার মা-বাবার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী ফাতেমা বেগম বিষ পান করে। তবে তাকে মারধর বা নির্যাতনের মতো কোন ঘটনা ঘটেনি।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন- বিষপাণের সঠিক কারণ জানা যায়নি। তাছাড়া তার শাশুড় বয়স্ক, স্বভাব চরিত্রও ভালো। ময়না তদন্ত প্রতিবেদন ও পুলিশ তদন্তে প্রকৃত ঘটনা উন্মোচন হতে পারে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন জানিয়েছেন- কক্সবাজার সদর হাসপাতালে গৃহবধু ফাতেমা বেগমের মৃত্যু হয়েছে। পরে তার মরদেহ পৈত্রিক বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় রামু থানায় কেউ কোন অভিযোগ করেনি। তবে পুলিশের একজন কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছিলো।

Previous Post

দক্ষিণ কোরিয়া বিশ্ব স্কাউট জাম্বুরিতে বিদ্যাপীঠের ১০ শিক্ষার্থী

Next Post

পিএমখালীতে গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরি, এলাকায় আতংক

Next Post

পিএমখালীতে গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরি, এলাকায় আতংক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB