শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রামুতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট

সোয়েব সাঈদ, রামু by সোয়েব সাঈদ, রামু
রোববার, ২৫ সেপ্টেম্বর ২০২২
0 0
রামুতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট
0
SHARES
303
VIEWS
Share on FacebookShare on Twitter

রামুতে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত লোহার দরজা ভেঙ্গে বাড়ির প্রতিটি কক্ষে আসবাবপত্র ভাংচুর করে ১৮ ভরি স্বর্ণালংকার, ৪ লাখ টাকা সহ মালামাল লুট করেছে।

শনিবার, ২৪ সেপ্টেম্বর রাত আটটার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভরাছরাকুল গ্রামের রফিক আহমদের ছেলে সৌদি প্রবাসী মৌলভী জাহাঙ্গীর আলমের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে রামু থানা পুলিশ ঘটনাস্থলে যান।

গৃহকর্তা মৌলভী জাহাঙ্গীর আলম জানিয়েছেন – ওইদিন বিকালে তিনি ব্যক্তিগত কাজের জন্য পাশ্ববর্তী ঈদগাঁও উপজেলায় গিয়েছিলেন। একই সময়ে তার ২ মেয়েকে নিয়ে রামু সদরে চিকিৎসকের যান তার স্ত্রী হাসিনা আকতার। এ সুযোগে রাত আটটার দিকে ডাকাতদল তার বাড়ির লোহার দরজা ও তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা বাড়ির সবকটি কক্ষে ব্যাপক ভাংচুর চালিয়ে ১৮ ভরি স্বর্নালংকার, ৪ লাখ টাকা সহ বেশকিছু মালামাল লুট করে নিয়ে যায়।

মৌলভী জাহাঙ্গীর আলম আরো জানান- ৮ দিন আগে তিনি সৌদি আরব থেকে ফিরেছেন। তাকে দেখার জন্য মেঝ মেয়েও বাড়িতে এসেছে। লুট হওয়ার স্বর্ণের মধ্যে ১২ ভরি মেঝ মেয়ের।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোছন জানান- বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে এ ডাকাতির ঘটনা ঘটে। তাঁর ধারনা- স্থানীয় অনেকে এ ডাকাতির ঘটনায় জড়িত থাকতে পারে। তাছাড়া ডাকাতির ধর দেখে মনে হয়ে এ ঘটনায় জড়িতরা পেশাদার ডাকাত।

ঘটনাস্থলে আসা রামু থানার এসআই মো. মঞ্জু জানিয়েছেন – এ নিয়ে তদন্ত চলছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য গত এক সপ্তাহে রামুর রশিদনগর, উখিয়ারখোরঘোনা এলাকায় আরো দুটি পৃথক ডাকাতির ঘটনা ঘটে। এছাড়া ১ সপ্তাহ পূর্বে জোয়ারিয়ানালা গুচ্ছগ্রাম এলাকায় এক যুবককে অপহরণ করে সন্ত্রাসী চক্র।

পরে মুক্তিপণ দিয়ে অপহরণকারিদের কবল থেকে প্রাণে রক্ষা পান ওই যুবক। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অপহরণকারি চক্রের এক সদস্যকে আটকও করেছে র‌্যাব। একের পর এক ডাকাতি, অপহরণের ঘটনায় পুরো রামুতে আতংক বিরাজ করছে।

Previous Post

তুমব্রু সীমান্তে যুদ্ধ বিমানের আনাগোনা, বাতাসে বারুদের গন্ধ

Next Post

চকরিয়ায় স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post
চকরিয়ায় স্বামীর বাড়ি থেকে   গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চকরিয়ায় স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB