রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মাল্টি স্টেকহোল্ডারদের সাথে স্থানীয় ও উদ্ধাস্তু সম্প্রদায়ের মধ্যে সামাজিক সংহতি বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২৩ জুলাই সকাল ১০ টায় রামু জাগো নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন- জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা।
কর্মশালায় বক্তারা বলেন- সভ্যতার এ যুগে এসেও নারীরা ধর্ষণ, যৌন হয়রানি, ইভটিজিংয়ের শিকার হচ্ছে। গণপরিবহনে এখনো নারীরা অনাকাংখিত স্পর্শে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছে। এটি মেনে নেয়া যায়না। এ ধরনের অপকর্মে জড়িতদের সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে।
দেশের কাংখিত উন্নয়ন ও অগ্রগতির জন্য নারীদের এগিয়ে নিতে হবে।
কর্মশালায় বক্তব্য রাখেন- রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, যুগ্ন সাধারণ সম্পাদক আল মাহমুদ ভুট্টো, নবান্ন টিভি ডটপ্রেস এর সম্পাদক প্রসূণ বড়ুয়া, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য রাশেদা খানম, রশিদনগর ইউনিয়ন পরিষদের নারী সদস্য খাইরুন্নেছা শাহীন।
এছাড়াও উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আলেম-ওলামা, জনপ্রতিনিধি, নারী নেত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ কর্মশালায় অংশ নেন।







