শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রামুতে জমি জবর-দখলে ব্যর্থ হয়ে সন্ত্রাসী হামলা, আহত ৬ জন

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শনিবার, ১৬ জুলাই ২০২২
0 0
রামুতে জমি জবর-দখলে ব্যর্থ হয়ে সন্ত্রাসী হামলা, আহত ৬ জন
0
SHARES
316
VIEWS
Share on FacebookShare on Twitter

রামুতে জমি জবর-দখলকারি চক্রের হামলায় জমির মালিকসহ ৬ জন আহত হয়েছেন। বুধবার, ১৩ জুলাই বিকাল ৬ টায় রামুর রাজারকুল ইউনিয়নের পাঞ্জেখানা তেতুলগাছতলা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় মো. হোসেনের ছেলে এলাকার চিহ্নিত ভূমিদস্যু শফিউল আলমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ ভূমিগ্রাসী চক্র জমি জবর-দখলে ব্যর্থ হয়ে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানান হামলাকার শিকার ব্যক্তিরা।

হামলায় আহতরা হলেন- রাজারকুল ইউনিয়নের নাশিরকুল গ্রামের মৃত শামসুল হকের ছেলে শাহাদাৎ হোসেন, সাইদুল ইসলাম ও শহিদুল ইসলাম, কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল এলাকার মৃত রশিদ আহমদের ছেলে মো. হানিফ, মৃত মো. ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও রাজারকুল ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকার মোস্তাক আহমদের ছেলে মো. রনি। হামলার শিকার শাহাদাৎ হোসেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

হামলার শিকার সাইদুল ইসলাম ও শহিদুল ইসলাম জানান- দীর্ঘদিন তারা স্বপরিবারে ঢাকায় বসবাস করে আসছেন। এ কারণে এলাকার ভূমিদস্যু চক্র তাদের জমি জবর-দখলের চেষ্টা চালিয়ে আসছিলো। এছাড়া জেলার ভূমিদস্যু হিসেবে পরিচিত কক্সবাজার শহরের হাফেজ আহমদ ছিদ্দিকের ছেলে আল মামুন ছিদ্দিক বাহাদুর এর নেতৃত্বে আরো একটি সিন্ডিকেট তাদের জমি জবর-দখলের চেষ্টা চালিয়ে আসছে।

সাইদুল ও শহিদুল আরো জানান- পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে তারা সবাই বাড়িতে এসেছেন। বুধবার বিকালে পরিবারের সবাই মিলে নিজেদের পৈত্রিক জায়গাটি দেখতে যান। সেখানে গিয়ে নতুনভাবে রোপন করা কলাগাছ দেখে এলাকাবাসীর কাছ থেকে কারা এসব রোপন করেছে জানতে চান। এসময় শফিউল আলমের নেতৃত্বে প্রায় ৩০ জন নারী-পুরুষ এসে তাদের উপর লোহার রড, দা, লাটি-সোটা নিয়ে আকষ্মিকভাবে হামলা শুরু করে।

হামলায় শাহাদাৎ হোসেন, সাইদুল ইসলাম ও শহিদুল ইসলাম, মো. হানিফ, সাইফুল ইসলাম ও মো. রনি আহত হন। স্থানীয় তাদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Previous Post

রোহিঙ্গা নয় প্রত্যয়ন পত্র রোহিঙ্গাদের হাতে হাতে!

Next Post

টেকনাফে ১৮ তম অজ্ঞাত মানসিক রোগী দাফন

Next Post
টেকনাফে ১৮ তম অজ্ঞাত মানসিক রোগী দাফন

টেকনাফে ১৮ তম অজ্ঞাত মানসিক রোগী দাফন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB