রামুর ঈদগড়ে শীতার্থ ও অসহায় দুস্থদের পাশে দাঁড়ালো সামাজিক ও মানবিক সংগঠন “সৃজন স্বেচ্ছাসেবী সংগঠন”। ঈদগড়ে সপ্তাব্যাপী বিভিন্ন ওয়ার্ডের পাড়ায় মহল্লায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
স্বেচ্ছাসেবী সংগঠন সৃজন এর সদস্যদের অার্থিক সহযোগিতায় সংগঠনের কর্মসুচি সকল সদস্যদের অংশগ্রহনে মাধ্যমে (শীতবস্ত্র বিতরণ) সফলভাবে সম্পন্ন হয়।
বাড়িতে বাড়িতে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন আহ্বায়ক এম.এন আবছার, সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন মুহাম্মদ ইউসুফ, এডমিন বোরহান উদ্দিন রব্বানী, মডারেটর শাহাদাত আলী, মডারেট ওসমান সরওয়ার, মডারেটর মডারেটর বেলাল উদ্দীন চৌধুরী, পরিচালনা পরিষদ সদস্য মাওঃ হাফিজ উল্লাহ, কার্যকারী সদস্য আজিজ খাঁন, নুরুল আজিম, শফি আলম, সদস্য ডাঃ সজল শর্মা, আশেকুর রহমান রনি, মোঃ হানিফ, শফিকুর রহমান, শহিদুল ইসলাম শুভ, ইসমাইল, রিদুয়ান, জিয়াউর রহমান, ইব্রাহিম, নাছির, নুরুল আমিন, তোবারেক, তারেক প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।
সৃজন পরিবারের এডমিন মোঃ ইউসুফ বলেন, সৃজন এর হাত ধরে উষ্ণতার পরশ ছড়িয়ে যাক চারিদিকের অসহায় মানুষগুলোর মধ্যে। ভবিষ্যতে এই সংগঠনের কার্যক্রম সারা বাংলাদেশের ছড়িয়ে পড়ুক এই আশাবাদ ব্যক্ত করেন।







