শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

মুহিবুল্লাহ হত্যাকাণ্ড: আরও তিন রোহিঙ্গাকে রিমান্ডে নিয়েছে পুলিশ

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ৬ অক্টোবর ২০২১
0 0
মুহিবুল্লাহ হত্যাকাণ্ড: আরও তিন রোহিঙ্গাকে রিমান্ডে নিয়েছে পুলিশ
0
SHARES
309
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার আরো তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী জানান, বুধবার সকাল সাড়ে ১১ টায় টেকনাফ আদালতের জেষ্ঠ্য বিচারিক হাকিম তামান্না ফারাহ’র আদালত এ আদেশ দেন।

আসামিরা হল, উখিয়া উপজেলার লম্বাশিয়া ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ ব্লকের বাসিন্দা জাকির আহমদের ছেলে আব্দুস সালাম (৩২), কুতুপালং ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫৪ ব্লকের বাসিন্দা মৃত মকবুল আহমদের জিয়াউর রহমান (৩০) এবং কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রজক আলীর ছেলে মো. ইলিয়াছ (৩৫)।

এর আগে গত রোববার গ্রেপ্তার আসামি মো. সলিম (৩৩) ও শওকত উল্লাহ (২৩) এর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

বুধবার সকাল সাড়ে ১০ টায় তিন আসামিকে কক্সবাজার জেলা কারাগার থেকে প্রিজেন ভ্যান যোগে আদালতে আনা হয়। পরে ১১ টায় আসামিদের বিচারকের এজলাসে হাজির করা হয়।

গত শুক্রবার সকালে উখিয়ার লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে থেকে মো. সলিমকে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এবং মধুরছড়া ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১৫ ব্লক থেকে শওকত উল্লাহকে উখিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে।

গত শনিবার ভোররাতে লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ ব্লক থেকে আব্দুস সালাম (৩২) কে, ৮-ডব্লিউ কুতুপালং ক্যাম্প থেকে জিয়াউর রহমান (৩০) কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া গত রোববার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. ইলিয়াস (৩৫) কে গ্রেপ্তার করা হয়।

পরিদর্শক চন্দন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা গত রোববার রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার আসামি আব্দুস সালাম ও জিয়াউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালত আসামিদের রিমান্ড শুনানীর জন্য বুধবার দিন ধার্য করে আদেশ দেন। এছাড়া গত সোমবার গ্রেপ্তার অপর আসামি মো. ইলিয়াসকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। এতে আদালত শুনানীর জন্য বুধবার দিন ধার্য করে আদেশ দেন।

” বুধবার সকালে রিমান্ড শুনানীর নির্ধারিত দিনে গ্রেপ্তার তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এতে বিচারক জিজ্ঞাসাবাদের প্রত্যেক আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। ”

এ নিয়ে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। তবে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য কোন আসামিকে পুলিশ হেফাজতে নেয়া হয়নি।

Previous Post

অনলাইন পরীক্ষা বর্জন করলেন চুয়েট শিক্ষার্থীরা

Next Post

টেকনাফে দেড় কেজি আইসসহ আটক ১

Next Post
টেকনাফে দেড় কেজি আইসসহ আটক ১

টেকনাফে দেড় কেজি আইসসহ আটক ১

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB