বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা কমান্ড শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ড এর স্থায়ী কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন, খতমে কোরআন, দরুদ পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আয়্যুব বাঙ্গালী, বীর মুক্তিযোদ্ধা আল মাহমুদ শামসুল হুদা, বীর মুক্তিযোদ্ধা নাছির আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান প্রমুখ। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলার নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
সকালে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত অরুণোদয় স্কুল প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এ পুস্পমাল্য প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংগঠনের সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি সাইফুদ্দিন খালেদ, মোঃ হাসান মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সুজন তাহের চৌধুরী, অর্থ হিসাব ও নিরীক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল হক, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার বিন নাছির রিয়াদ, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন বিষয়ক সম্পাদক বিপ্লব দাশ, শিল্প ও বানিজ্ঞ বিষয়ক সম্পাদক শাহেদ বক্স, কার্যকরী সদস্য জুবাইর মোঃ ইউসুফ, ফরহাদ করিম, বোরহান উদ্দিন, মোঃ রিয়াজ উদ্দিন, যুগ্ন আহ্বায়ক (পৌর শাখা) হোসাইন মোহাম্মদ চৌধুরী।
উল্লেখ্য মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আগামী ১৯ আগস্ট শনিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড, কক্সবাজারের স্থায়ী কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন, খতমে কোরআন, দরুদ পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সকল বীর মুক্তিযোদ্ধা সন্তানদের উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক অনুরোধ জানিয়েছেন।







