মিয়ানমার কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষ হওয়া ২৯ বাংলাদেশিকে মঙ্গলবার ফেরত আনার কথা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাসুদ রানা।
তিনি জানান, বিভিন্ন সময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও নৌবাহিনীর হাতে গ্রেফতার হওয়া ২৯ বাংলাদেশি নাগরিকের কারাভোগ শেষ হয়েছে। বিজিবির উদ্যোগে মঙ্গলবার তাদের দেশে ফেরত আনা হবে।
তিনি আরো জানান, ‘মঙ্গলবার সকালে মিয়ানমারের মংডুতে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এবিষয় উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।







