শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

মাতামুহুরী নদীতে ভাসছিল শিশু আনাছের মরদেহ

এম.জিয়াবুল হক, চকরিয়া by এম.জিয়াবুল হক, চকরিয়া
বুধবার, ৯ নভেম্বর ২০২২
0 0
মাতামুহুরী নদীতে ভাসছিল শিশু আনাছের মরদেহ
0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীতে ভাসমান অবস্থায় মোহাম্মদ আনাছ নামের সাতমাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৯ নভেম্বর) ভোরে উপজেলার কাকারা ইউনিয়নের মাঝের ফাঁড়ি স্টেশনের অদুরে মাতামুহুরী নদীর পয়েন্ট থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশু মোহাম্মদ আনাছ চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম সুরাজপুর এলাকার হোছাইন আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম। তিনি প্রতিবেশি লোকজন ও শিশুর পরিবারের বরাত দিয়ে বলেন, ‘মাতামুহুরী নদীর তীরবর্তী সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বসবাস করে আসছেন হোছাইন আলীর পরিবার। রাতে শিশুটি খুব জোরে কান্নাকাটি করেছিল। এসময় মা শিশুকে শান্ত করতে বুকের দুধও খাওয়ান। একপর্যায়ে শিশুটি ঘুমিয়ে পড়েন।

তিনি আরও বলেন, গতকাল বুধবার ভোরে অদুরে কাকারা মাঝের ফাঁড়ি স্টেশন জামে মসজিদের কয়েকজন মুসল্লি শিশুটিকে মাতামুহুরী নদীতে ভাসমান অবস্থায় দেখতে পায়। ওই শিশুটিকে স্থানীয় লোকজন নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।

খবর পেয়ে গতকাল সকাল ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিকুল আলম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবতীর নেতৃত্বে একদল পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবতী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুর লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে শিশুটি নদীতে আসলো তা আমরা তদন্ত করে দেখছি’।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, শিশু আনাছের মৃত্যুর ঘটনাটি খুবই অমানবিক। আমি ব্যক্তিগতভাবে এ ঘটনায় জড়িতদের শাস্তি চাই।

ঘটনার পর থানা পুলিশ গতকাল সকালে নিহত শিশুর বাবা আলী হোছাইন (৩৬), মাতা শাকিলা বেগম (২৬), ফুফু খতিজা বেগম (২৮) ও খালা আখি আক্তারকে (২২) থানায় নিয়ে গেছেন। তারা সবাই রাতে ওই বাড়িতে ঘুমিয়ে ছিল বলে জানিয়েছেন প্রতিবেশিরা।

এব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিকুল আলম। তিনি বলেন, রাতে শিশু আনাছ মা-বাবার সঙ্গে এক বিছানায় ঘুমিয়ে ছিলেন।

কীভাবে তার মৃত্যু হলো, আবার কীভাবে শিশুর মরদেহ নদীতে ভাসলো এব্যাপারে তাদেরকে (মা-বাবাসহ অন্যদের) জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আমরা মনে করি। তিনি বলেন, আশাকরি পুলিশ দ্রুতসময়ে ঘটনার রহস্য উৎঘাটন করতে সফল হবেন।

Previous Post

পেকুয়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Next Post

পিস্ ফাউন্ডারের মানবিক সহায়তা, হুইল চেয়ার পেল শিশু মোবারক

Next Post
পিস্ ফাউন্ডারের মানবিক সহায়তা, হুইল চেয়ার পেল শিশু মোবারক

পিস্ ফাউন্ডারের মানবিক সহায়তা, হুইল চেয়ার পেল শিশু মোবারক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB