শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

মাতামুহুরী তীরের সবজিক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
0 0
মাতামুহুরী তীরের সবজিক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
0
SHARES
309
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাতনামা এক যুবককে ছুরিকাঘাত করে এবং বৈদ্যুতিক শক দিয়ে হত্যার পর গভীর রাতে সবজি খেতে ফেলে দিয়েছেন দুবৃর্ত্তরা। খবর পেয়ে গতকাল বুধবার (৩০ অক্টোবর) দুপুরে চকরিয়া থানার এসআই ইমরুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীর চর এলাকার একটি সবজি খেত থেকে মরদেহটি উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৮ থেকে ৪০ বছর হবে। ধারণা করা হচ্ছে, আগেরদিন মঙ্গলবার রাতে তাঁকে ছুরিকাঘাত ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে মরদেহ সবজি খেতে ফেলে চলে যায় দুবৃ্র্ত্তরা। এসআই ইমরুল হক জানিয়েছেন, গতকাল বিকাল পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় লোকজন জানান , বুধবার সকালে চকরিয়া পৌরসভার মৌলভীরচর এলাকার বাসিন্দারা পাশের সবজি খেতে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে দুপুরের দিকে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন চকরিয়া থানার এসআই ইমরুল হক। তিনি বলেন, নিহতের চোখে ছুরিকাঘাত ও হাতে বিদ্যুতের শকের চিহ্ন রয়েছে। সম্ভবত খুনীরা তাঁকে অন্যত্রে হত্যা করে চকরিয়া পৌরসভার মৌলভীরচর এলাকার সবজি খেতে এনে লাশটি ফেলে দিয়েছেন।

চকরিয়া থানার ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, নিহতের পরিচয় সনাক্ত করতে না পারায় আমরা বিষয়টি নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহযোগিতা চেয়েছি। কক্সবাজার থেকে সিআইডি পুলিশের একটি টিম এসে আলামত সংগ্রহ করেছেন
তিনি বলেন, গতকাল বিকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরইমধ্যে পরিচয় নিশ্চিত না হলে দাফনের জন্য নিহতের মরদেহ কক্সবাজার আঞ্জুমানে মুফিদল ইসলামে হস্তান্তর করা হবে।

Previous Post

মহেশখালীতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের দায়ে এক ব্যাক্তিকে জরিমানা

Next Post

সাবেক এমপি জাফরসহ ৯৫ নেতাকর্মীর বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা

Next Post
সাবেক এমপি জাফরসহ ৯৫ নেতাকর্মীর বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা

সাবেক এমপি জাফরসহ ৯৫ নেতাকর্মীর বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB