শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

মাইকের প্রচারণায় অতিষ্ট বড়মহেশখালী ও কালারমাছড়াবাসী

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
রোববার, ১২ জুন ২০২২
0 0
মাইকের প্রচারণায় অতিষ্ট বড়মহেশখালী ও কালারমাছড়াবাসী
0
SHARES
348
VIEWS
Share on FacebookShare on Twitter

মহেশখালী উপজেলার ২টি ইউনিয়ন বড় মহেশখালী ও কালারমাছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাটারিচালিত ইজিবাইক ও ভ্যান রিকশা, সিএনজিতে ডিজিটাল সামগ্রী ব্যবহার করে মাইকিং চলছে শহর কিংবা গ্রামে।

দেশের জনপ্রিয় গানগুলোর সুর ও সংগীত মিল রেখে পাল্টে ফেলেছেন কথাগুলো। প্রার্থীদের ভোট প্রার্থনায় ব্যবহার করা হচ্ছে জনপ্রিয় এসব গানের সুর।

অনেকে আবার মেলোডি মিউজিক ব্যবহার করে উচ্চশব্দে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এতে যেমন শব্দ দূষণ হচ্ছে, তেমনি বিরক্ত হচ্ছেন ভোটাররা। পাল্লা দিয়ে এক পথে কয়েকজন প্রার্থীর মাইকিংয়ে বিড়ম্বনায় পড়ছেন জনসাধারণ।

মাইকিং দেখলে রাস্তায় বের হওয়া পথচারীরা কান চেপে ধরে দূরে সরে যাচ্ছেন।

আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এই দুই ইউনিয়ন জুড়ে চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা।

নির্বাচনকে কেন্দ্র করে পুরো উপজেলা জুড়ে দোকান পাট, হাট বাজার, শপিং মলে চায়ের চুমুকে চলছে বুদ্ধিজীবির কথার ঝড়।

বিভিন্ন এলাকায় ইউপি সদস্য (চেয়ারম্যান, সাধারণ মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার) প্রার্থীদের পক্ষে দুপুর থেকে শুরু করে রাত আটটা-নয়টা পর্যন্ত উচ্চ শব্দে মাইকিং চলছে। দিনভর মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীসহ উপজেলাবাসী।

পরীক্ষার্থীদের সমস্যার কথা ভেবে মাইকিং বন্ধ অথবা সীমিত করার দাবি জানিয়েছেন ভূক্তভোগী পরীক্ষার্থী ও অভিভাবকেরা।

প্রার্থীরা ভ্যান রিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইকে মাইক লাগিয়ে প্রচারণামূলক গান ও শ্লোগান প্রচার করছেন। এসব ভ্রাম্যমাণ মাইকের লাগাতার শব্দে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে চলমান এসএসসি পরীক্ষার্থী ও আসন্ন এইচএসসির পরীক্ষার্থীরা।

নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, নির্বাচনী প্রচারকাজে একটি ওয়ার্ডে একের অধিক মাইক ও নির্বাচনী এলাকায় মাইক বা শব্দের মাত্রা বৃদ্ধি করে এমন অন্য কোনো যন্ত্রের ব্যবহার করা যাবে না।

বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মাইকিং করে প্রচারণা চালানোর নিয়ম থাকলেও, সেটি মানা হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা।

বড় মহেশখালী ও কালারমারছড়ার এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকরা বলেন, রাত সাড়ে আটটা-নয়টা পর্যন্ত মাইকে প্রচারণা চলতে থাকে।

বিকট শব্দের কারণে ছেলেমেয়েরা পড়াশোনায় মন বসাতে পারছে না। এভাবে দিনরাত মাইক বাজানোর কারণে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পরীক্ষার্থীদের সমস্যার কথা ভেবে প্রার্থীদের মাইকিং বন্ধ অথবা সীমিত করার দাবি জানান তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন,
নাভারন বাজারের এক শিক্ষার্থীর অভিভাবক গান বাজিয়ে প্রচারণা বিরক্ত লাগে।

উচ্চশব্দে বাচ্চারা পড়ালেখা করতে পারে না। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব দেখা উচিত প্রশাসনের।

Previous Post

রামু রাবার বাগানে টং বেঁধে ১০ একর জমি জবর-দখলের চেষ্টা, অভিযানে ইউএনও-ওসি

Next Post

অতীতে যারা অর্থ আত্মসাৎ করেছে তাদের শাস্তি ভোগ করতে হবে- সিবিআইইউ-তে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

Next Post
অতীতে যারা অর্থ আত্মসাৎ করেছে তাদের শাস্তি ভোগ করতে হবে- সিবিআইইউ-তে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

অতীতে যারা অর্থ আত্মসাৎ করেছে তাদের শাস্তি ভোগ করতে হবে- সিবিআইইউ-তে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB