স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে, মহেশখালী থানা পুলিশের সদস্যরা।এই সময় উপস্থিত মহেশখালী থানা পুলিশের সকল কর্মকর্তা -কর্মচারীগণকে ফুল দিয়ে বরণ করে নেন, ছাত্র ও স্থানীয় জনসাধারণ।
সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় থানা প্রাঙ্গণে দায়িত্বরত বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ, আনসার সদস্যদের ফুল নিয়ে শুভেচ্ছা জানায় শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ।
এসময় মহেশখালী থানার কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। নৌবাহিনীর সহায়তায় থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তির কথা জানান স্থানীয়রা।
বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় এলাকার থানাসমূহকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সহায়তা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত রয়েছে। তার আগে উপজেলাটিতে নৌবাহিনীর টহল তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরতে দেখা যায়।
মহেশখালী থানার ওসি তদন্ত বলেন,মহেশখালী থানার সার্বিক নিরাপত্তার জন্য নৌবাহিনী মোতায়েন করা হয়েছে।নৌবাহিনীর সহযোগিতায় মহেশখালী থানা পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।বর্তমানে পুলিশের সকল কর্মকর্তা -ককর্মচারীগণ মহেশখালী থানায় উপস্থিত আছেন। অস্থিতিশীল পরিস্থিতিতে ছাত্র-জনতার সাথে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন স্থানে ডাকাতি, রাহাজানি ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহেশখালীতে দায়িত্বরত নৌবাহিনীর কন্টিনজেন সুত্রে জানা যায়পুলিশের পাশাপাশি যে কোন উদ্ভুত, বিশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনীও তাদের দায়িত্ব পালন করে যাবেন।
দেশের বর্তমান পরিস্থিতিতে মহেশখালীতে যে কোন নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তায় নৌবাহিনী একাগ্রতার সাথে কাজ করছে। সেই সাথে দ্বীপের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে টহল কার্যক্রম চলমান রয়েছে।







