মহেশখালীর গোরকঘাটা বাজারে ২রমজান বিকাল সাড়ে ৩টায় এই অভিযান পরিচালনা করে মহেশখালী নির্বাহী ম্যাজিষ্ট্রেটর ভ্রাম্যমান আদালত।
এসময় গোরকঘাটা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে অতিরিক্ত দামে খেজুর বিক্রয় করায় নেপাল ফুড’কে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজবীর হোসেন এর নেতৃত্বে আদালত পরিচালনা কালে সকালে উপজেলার কালারমারছড়া বাজারের ৩টি দোকানের একটিতে পাঁচ হাজার টাকা, অপর একটি দোকানী কে দুই হাজার টাকা, একটি মুদির দোকানদার কে ৫ শত টাকা জরিমানা করে।
পরে বিকাল ৩টায় মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারে নিন্মমানের বিভিন্ন ফল বিক্ৰয় এর ও অতিরিক্ত দাম নেওয়ার অপরাধে গোরকঘাটা বাজার খোকন বৈদ্য’কে ৫ হাজার, নেপাল ফুড এর মালিক স্বপনকে ১৫ হাজার টাকা অপর মুদির দোকানদারকে ২ হাজার টাকা জরিমানা করেছে।
ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে দেখা যায়, রমজানকে পুজি করে গোরকঘাটা বাজারে প্রতি তরমুজ ৪শত টাকা করে বিক্রয় করা ব্যবসায়ীরা হঠাৎ করে ১৫০ টাকা নির্ধারন করে। এছাড়া বেশ কয়েকজন দোকানদার ক্যাশ ছেড়ে অন্যত্রে চলে যেতেও দেখা যায়।
চকো/জে







