কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে ছয় বস্তা চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় বস্তার ভিতরে থাকা ৫২০ লিটার চোলাই মদ এবং মদ বহনকারী একটি গাড়ি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১১ আগস্ট) ১২ টায় উপজেলার কালারমারছড়া ইউপির চালিয়াতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- বড় মহেশখালী দেবাঙ্গা পাড়ার মৃত হাবিবুর রহমানের পুত্র মোজাম্মেল হক (৪৪) ও চকরিয়া দরবেশ কাটার মনছুর আলমের পুত্র মোহাম্মদ শরীফ (২১)।
মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীর কালারমারছড়া ইউপির চালিয়াতলী নামক এলাকা থেকে একটি নোহা গাড়িতে অভিযান চালায় পুলিশ।
(চট্টমেট্রো-চ ১১-৫৬২৬) নোহা গাড়িটি চকরিয়ার দিকে যাচ্ছিল। এসময় ওই গাড়ি থেকে ৫২০ লিটার চোলাই মদসহ দুইজন কে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।







