শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

মহেশখালীতে অস্ত্রসহ তিন জলদস্যু আটক উদ্ধার ১৬ জেলে

কক্সবাজার প্রতিনিধি by কক্সবাজার প্রতিনিধি
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০২৩
0 0
0
SHARES
304
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের মহেশখালীতে জলদস্যুদের কবল থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় আগ্নেয়াস্ত্রসহ তিন জলদস্যুকে আটক করা হয়।

বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি দেশিয় তৈরি একনলা বন্দুক, ১টি এলজি, ২টি ধারালো কিরিচ, ১টি দা, ১০টি মোবাইল ফোন, ২টি হাতঘড়ি ও ফিশিং বোটের ইঞ্জিনের সেল্ফ উদ্ধার করে পুলিশ।

আটক তিন জলদস্যূ হলো- উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়া কাটা গ্রামের জাফরের পুত্র মো. কায়সার (১৯), আবদুল মালেকের পুত্র সোনা মিয়া (১৯) এবং ঘটিভাঙ্গা গ্রামের মকবুল আহমদের পুত্র তারেক (২৬)।

বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মীর আবদুর রাজ্জাক জানান, রাতে মোবাইল ডিউটি করার সময় পুলিশের কাছে খবর আসে ঘটিভাঙ্গা এলাকার মঞ্জুর ডাকাতের ঘরে জলদস্যুরা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে এসআই আবুবক্কর ও এসআই ফরাজুল সহ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন জলদস্যুকে আটক করা হয়। এসময় তাদের কবল থেকে ১৬ জন জেলে ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক জলদস্যুরা ট্রলার ডাকাতির কথা স্বীকার করেছে।

তিনি আরো জানান, ২৯ জানুয়ারি রাতে কক্সবাজার থানাধীন নাজিরারটেক সংলগ্ন নদী থেকে জনৈক শাহাত হোসেনের মালিকানাধীন একটি মাছধরার ট্রলার মাঝিমাল্লাসহ নিখোঁজ হয়। বুধবার (১ ফেব্রুয়ারি) ট্রলার মালিক কক্সবাজার সদর থানায় একটি জিডি দায়ের করেন।

এরপর সন্ধানে নামে পুলিশ। বুধবার আটক জলদস্যুরা ট্রলার ডাকাতির কথা স্বীকার করে এবং তাদের দেয়া তথ্যে নিখোঁজ ট্রলারের ১৬ জেলেকে সোনাদিয়া চ্যানেল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় মহেশখালী থানায় একটি অস্ত্র মামলা ও কক্সবাজার সদর থানায় ডাকাতি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Previous Post

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আশ্রিত রোহিঙ্গাদের ৫ ফেব্রুয়ারি স্থানান্তর

Next Post

রামুতে দুই রোহিঙ্গা সন্ত্রাসী আটক

Next Post

রামুতে দুই রোহিঙ্গা সন্ত্রাসী আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB