শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ভয় তাড়িয়ে তিন বছর বাংলাদেশের স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক: by স্পোর্টস ডেস্ক:
শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
0 0
ভয় তাড়িয়ে তিন বছর বাংলাদেশের স্বস্তির জয়
0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

চতুর্থ দিন সকালে বাংলাদেশকে হাসালেন এবাদত হোসেন। নতুন একটি দিনে এই পেসারের সামনে আয়ারল্যান্ডের লড়াই চলল মাত্র ৮ ওভার। ২৯২ রানে অল আউট হয়ে বাংলাদেশকে ১৩৮ লক্ষ্য দেয় সফরকারীরা। যা তারা করতে নেমে ৮ উইকেট হাতে রেখেই হেসে-খেলে করে ফেলে সাকিব আল হাসানের দল।

এদিন ২৮৬ রানে ব্যাটিংয়ে নামা আইরিশদের পক্ষে লড়াই চালাতে পারেননি অ্যান্ডি ম্যাকব্রাইন। ৭১ রানে খেলতে নেমে নামের পাশে এক রান যোগ করেই এবাদতের বলে বোল্ড হয়ে ফেরেন এই ক্রিকেটার। তার বিদায়ের পর সফরকারীদের অল আউট হওয়া ছিল শুধু মাত্র সময়ের ব্যাপার।

কিন্তু ১১৬তম ওভারে এবাদতের অফ স্টাম্পের বাইরের বল বেশ দূর থেকে অফ সাইডে খেলার চেষ্টা করেন হিউম। বল তার ব্যাটের বাইরের কানায় লেগে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ৫৫ বলে ১৪ রান করেছেন হিউম। দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড অলআউট ২৯২ রানে। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৩৮। ইবাদতের শিকার মোট ৩ উইকেট। তাইজুল ইসলাম নিয়েছেন ৪টি।

১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে ওপেন করতে আসেন লিটন ও তামিম ইকবাল। প্রথম ইনিংসে তামিমের সঙ্গী ছিলেন শান্ত। প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট ক্রিকেটে ওপেনিংয়ে নেমে লিটন ছিলেন সাবলীল। ছক্কা-চারে শুরু করেন নিজের ইনিংস।

সেটিও আবার প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের সেরা বোলার অ্যান্ড্রু ম্যাকব্রাইনের বলে। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পান লিটন। ম্যাকব্রাইনের অফ স্টাম্প লাইনের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অন দিয়ে ছক্কা মারেন কিপার-ব্যাটসম্যান। পরের বলে স্কয়ার কাটে চার মারেন পয়েন্টের সামনে দিয়ে।

এর আগে প্রথম ওভারের দ্বিতীয় বলে কভার ড্রাইভে চার মেরে দলের রানের খাতা খোলেন তামিম ইকবাল। তবে দ্রুত রান যোগ করতে থাকলেও মার্ক অ্যাডায়ারের বাউন্সারে পুল খেলতে গিয়ে বোল্ড হন লিটন।

সঙ্গী হারানোর পর তিনে নামা শান্তকে নিয়ে তামিম একটু দেখে খেললেও ম্যাকব্রাইনের বলে স্লিপে ক্যাচ দিয়ে বসেন শান্ত। ৪ রানে তিনি বিদায় নেন। তবে মুশফিককে নিয়ে দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন তামিম। তাদের ব্যাটে দল পৌঁছে যায় একশো’র ঘরে।

জয়ের প্রহর গুনতে থাকা বাংলাদেশের পক্ষে একটু আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট ছুঁড়ে দেন তামিম। বেন হোয়াইটকে উইকেট নিয়ে ৩১ রানে আউট হন তামিম। এরপর ক্রিজে নামা মুমিনুল হক জীবন পান স্টাম্পিংয়ে। তবে মুশফিকের সঙ্গে জুটি বেধে দলকেও এগিয়ে নিতে থাকেন তিনি। মাঝে জয়ের খুব কাছে গিয়ে হাফ সেঞ্চুরি পূরণ করেন মুশফিক। সঙ্গে বাংলাদেশের ৭ উইকেটের জয়ও নিশ্চিত করেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর-

আয়ারল্যান্ড (প্রথম ইনিংস)- ২১৪/১০ (৭৭.২ ওভার) (ট্যাক্টর ৫০, টাকার ৩৭; তাইজুল ৫/৫৮)

বাংলাদেশ (প্রথম ইনিংস)- ৩৬৯ অল আউট (৮০.৩ ওভার) (মুশফিক ১২৬, সাকিব ৮৭, মিরাজ ৫৫*; ম্যাকব্রাইন ৬/১১৮)

আয়ারল্যান্ড (দ্বিতীয় ইনিংস)- ২৯২ অল আউট (১১৬ ওভার) (টাকার ১০৮, ম্যাকব্রাইন ৭২; তাইজুল ৪/৯০, এবাদত ৩/৩৭)

বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১৩৮/৩ (২৭.১ ওভার) (মুশফিক ৫১*, তামিম ৩১) (ম্যাকব্রাইন ১/৫২)

Previous Post

আরসাকে অস্ত্র সরবরাহকারী ৩ অস্ত্র ব্যবসায়ী আটক

Next Post

প্রবাসে করলেও মামলার আসামি! চকরিয়ায় মানববন্ধন

Next Post
প্রবাসে করলেও মামলার আসামি! চকরিয়ায় মানববন্ধন

প্রবাসে করলেও মামলার আসামি! চকরিয়ায় মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB