ভারতের মিজোরাম রাজ্যে বুধবার একটি গিরিখাদ জুড়ে নির্মাণাধীন রেল সেতু ধসে পড়েছে। এই সেতুতে কাজ করার সময় সেতুটি ধসে পড়লে কমপক্ষে ১৫ জন নির্মাণ শ্রমিক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিখোঁজ রয়েছেন আরো অনেকে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাং বলেছেন, ‘আইজলের কাছে সাইরাং-এ নির্মাণাধীন রেলওয়ে ওভার ব্রিজ বুধবার ধসে পড়ে, এতে কমপক্ষে ১৫ জন শ্রমিক মারা যায়।







