শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বুধবার রাতে ঢা বি ও জা বি-তে দুই জনকে পিটিয়ে হত্যা

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
0 0
বুধবার রাতে ঢা বি ও জা বি-তে দুই জনকে পিটিয়ে হত্যা

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনীতে নিহত ছাত্রলীগ নেতা

0
SHARES
319
VIEWS
Share on FacebookShare on Twitter

বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। বুধবার মধ্য রাতে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মি. মনসুর জানান, “ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে কী-না, তা তদন্তের পরে বোঝা যাবে। কারণ, তখন তাকে নিয়ে হাসপাতালে চলে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।”

বিবিসিকে মি. মনসুর জানিয়েছেন, নিহত ব্যক্তিকে মোবাইল চোর সন্দেহে গণপিটুনি দেয়া হয়।

তবে, এ ঘটনায় এখনো কোন মামলা হয় নি বলে জানান তিনি।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গণপিটুনিতে আহত হওয়ার পর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা মারা গেছেন।

আশুলিয়া থানার ওসি আবু বক্কর বিবিসি বাংলাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল রাতে হাসপাতালে নেয়ার পথেই মারা যান শামীম। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, বুধবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকার একটি দোকানে ছিলেন শামীম। সেখানে বেশ কিছু শিক্ষার্থী তাকে মারধর করে।

পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

রাত সাড়ে আটটায় তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে বুধবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।

নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকায় থাকতেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, গত ১৫ই জুলাই রাতে উপাচার্যের বাসভবনে অবস্থানরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগতরা যে হামলা করেছিল, তাতে তিনি যুক্ত ছিলেন।

এদিকে ধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই জনকে পিটিয়ে হত্যার ঘটনায় দু:খপ্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধী বা সন্দেহভাজনকে পুলিশে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা মি. চৌধুরী বলেন, “একজন অন্যায় করলে আইনের হাতে তাকে তুলে ধরেন। আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোন অধিকার নেই। আইনের হাতে সোপর্দ করতে হবে। ইনোসেন্ট লোক যেন কোন অবস্থায় হেনস্থা না হয় জনসচেতনতা তৈরি করতে হবে।”

এছাড়া, শুধুমাত্র ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের নাম মামলায় দেয়ার অনুরোধ করে মি. চৌধুরী বলেন, “আপনাদের কাছে আমার অনুরোধ শুধু যারা দোষী তাদের নাম দেন। অন্যদের নাম দিয়েন না। অন্যদের নাম দিলে তদন্ত করতে সময় ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয় এদিকে খেয়াল রাখতে হবে।”

“মিডিয়াতেও বলছি, পেপারে দিছি যে সাধারণ লোক যেন হেনস্থা না হয়। ইনভেস্টিগেশন ছাড়া কাউকে এরেস্ট করা হবে না।”

“ডিবিকে আজকেই ইন্সট্রাকশন দিয়ে দিছি, পরিচয় তারা নিজেরা দিবে, তারপরে ধরবে। এখানে ধরার কথা শুধু ক্রিমিনালদের। সাধারণ মানুষদেরকে তো ধরবে না” বলেন মি. চৌধুরী।

পুলিশ যাতে জনবান্ধব হয় এটা নিয়ে পুলিশের সাথে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মি. চৌধুরী।

সূত্র: বিবিসি

Previous Post

নির্বাচন নিয়ে বিএনপি কি ভাবছে

Next Post

কর্ণফুলী পেপার মিলের কাগজ উৎপাদন পুনরায় শুরু

Next Post
কর্ণফুলী পেপার মিলের কাগজ উৎপাদন পুনরায় শুরু

কর্ণফুলী পেপার মিলের কাগজ উৎপাদন পুনরায় শুরু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB