শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

‘বিশ্বের সাথে এগিয়ে যেতে আইন সংশোধন করা প্রয়োজন’

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
0 0
‘বিশ্বের সাথে এগিয়ে যেতে আইন সংশোধন করা প্রয়োজন’
0
SHARES
324
VIEWS
Share on FacebookShare on Twitter

পরিবর্তনশীল বিশ্বের সাথে এগিয়ে যেতে আইনগুলো সংশোধন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বোরহান উদ্দিন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জাতীয় আইন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দেশে প্রথমবারের মতো দুই দিনব্যাপী এই আইন সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। এতে দেশি-বিদেশি প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৭০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

বিচারপতি বোরহান উদ্দিন বলেন, আইন হচ্ছে ব্যক্তির কমনসেন্স। ব্যক্তি তার কমনসেন্স ব্যবহার না করলে আইন তার কার্যকারিতা হারাবে। কিন্তু বর্তমানে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। জলবায়ু পরিবর্তন, মানব প্রাচার, সাইবার থ্রেট, রোহিঙ্গা ক্রাইসিসসহ আরও অনেক কিছু। তবে পরিবর্তনশীল বিশ্বের সাথে এগিয়ে যেতে আমাদের আইনগুলো সংশোধন করা প্রয়োজন। যাতে বর্তমান সমস্যার সমাধান সহজ করা যায়।

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে প্রথমদিন অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও সিনিয়র জেলা ও সেশন জজ ড. আজিজ আহমেদ ভূঁইয়া।

আইন বিভাগের অধ্যাপক ড. রকিবা নবীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী এবং মুখ্য আলোচক হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শরিফ ভূঁইয়া।

অনুষ্ঠানের মূখ্য আলোচক বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. শরীফ ভূঁইয়া বলেন, মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে একধরনের শৃঙ্খলা মেনে চলতে হয়। বিভিন্ন ধরনের আইন সেই শৃঙ্খলা মেনে চলতে সাহায্য করে থাকে। বিজ্ঞান ও প্রযুক্তি মানব জীবনে বাহ্যিক পরিবর্তন করে না বরং মানব সমাজের সামগ্রিক পরিবর্তনে ভূমিকা রাখে। সারাবিশ্বে আইনের শাসনে পরিবর্তন এসেছে। অর্থনৈতিক সমৃদ্ধি আইনের শাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইনের শাসন ও অর্থনৈতিক সমৃদ্ধি দর জন্য সমাজে গণতন্ত্রের চর্চা অনিবার্য।

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, দেশকে এগিয়ে নিতে হলে আইনের শাসন আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আমি আশা করি দেশ ও জাতি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আজকের এই আইন সম্মেলন ব্যাপক ভূমিকা রাখবে।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, ‘দেশে প্রথমবারের মতো এই সম্মেলন হচ্ছে, বিষয়টি খুবই চমকপ্রদ। আইন শিক্ষা এবং শেখানোর পদ্ধতিতে অনেক পরিবর্তন নিয়ে আসতে হবে। দেশে মেধা যাচাই করা হয় মুখস্থবিদ্যার ভিত্তিতে। কিন্তু সমস্যা সমাধান, ব্যবস্থাপনার জ্ঞানও গুরুত্বপূর্ণ যা অন্যান্য দেশে শেখানো হয়। বর্তমান সময়ের আলোকে আমাদের শিক্ষাদান পদ্ধতিতে পরিবর্তন প্রয়োজন।

Previous Post

জঙ্গল থেকে বেরিয়ে ৯ জনকে কামড়ে দিল শেয়ালটি

Next Post

অপরাধের অভয়ারণ্য রোহিঙ্গা বসতির ইরানি পাহাড়

Next Post
অপরাধের অভয়ারণ্য রোহিঙ্গা বসতির ইরানি পাহাড়

অপরাধের অভয়ারণ্য রোহিঙ্গা বসতির ইরানি পাহাড়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB