শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

বার্তা পরিবেশক by বার্তা পরিবেশক
শুক্রবার, ৪ আগস্ট ২০২৩
0 0
বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর
0
SHARES
348
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবান, ০৪ আগস্ট ২০২৩ খ্রি.

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, সুজলা সুফলা এই বাংলাদেশকে ফুলে ফলে ভরে রাখতে আমাদের আরো বেশি বেশি গাছ লাগাতে হবে।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে মন্তব্য করে মন্ত্রী বীর বাহাদুর বলেন, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের কৃষকদের নানা ধরনের সুযোগ সুবিধা অব্যাহত রয়েছে। আগামীতে কৃষকবান্ধব এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে পুনরায় নির্বাচিত হলে কৃষকদের বিভিন্নভাবে সহায়তা প্রদানসহ তাদেরকে আর্থ-সামাজিকভাবে স্বাবলম্বি করা হবে বলে আশ্বাস প্রদান করেন মন্ত্রী।

আজ বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। আজ বৃষ্টিস্নাত সকালে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালীতে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং অংশ নেন।

র‌্যালীটি বান্দরবান শহর প্রদক্ষিণ করে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বৃক্ষমেলা চলমান থাকবে এবং আগামী ১০আগস্ট সপ্তাহব্যাপী এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি ঘটবে।

এসময় বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে বিনামুল্যে ফলজ, বনজ ও ওষধি চারা বিতরণ করেন মন্ত্রী বীর বাহাদুর।

বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসেন মো. রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.মাহমুদুল হাসান, বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোরশেদ, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ,

বান্দরবান পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারন সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Previous Post

পান্না কায়সারের জীবনাবসান

Next Post

রাহুল গান্ধীর দুই বছরের সাজার ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

Next Post
রাহুল গান্ধীর দুই বছরের সাজার ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

রাহুল গান্ধীর দুই বছরের সাজার ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB