শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বান্দরবানে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী দিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি

বার্তা পরিবেশক by বার্তা পরিবেশক
শনিবার, ২৬ আগস্ট ২০২৩
0 0
বান্দরবানে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী দিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি
0
SHARES
327
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবান, ২৬ আগস্ট ‍২০২৩ খ্রি.

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বান্দরবানে ভয়াবহ বন্যায় সাধারণ মানুষের ঘর-বাড়ি, রাস্তাঘাট, কৃষিজমিসহ বহু সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি মানবিক মূল্যবোধের তাগিদে সমাজের প্রতিষ্ঠিত ও অবস্থাসম্পন্ন সকল নাগরিককে সাম্প্রতিককালে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্থ দুর্গত মানুষের পাশে থেকে সহায়তা করার আহ্বান জানান।

আজ বান্দরবান সদরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজিত সহস্রাধিক বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি দেশের অবস্থাসম্পন্ন নাগরিকদের প্রতি এ আহ্বান জানান।

মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের দুর্গত মানুষের কথা সবসময় চিন্তা করেন। তিনি পার্বত্য অঞ্চলের দুর্গত মানুষের সহায়তা প্রদানের জন্য পাশে থাকার জন্য জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি সংস্থার প্রতি নির্দেশ দিয়েছেন। সরকারি ত্রাণ ও সহায়তা দুর্গতদের মাঝে দ্রুত পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সার্বক্ষণিক তদারকি করছেন। মন্ত্রী বীর বাহাদুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে দেশবাসীর পাশে ছিলেন, আছেন এবং আগামিতেও থাকবেন।

বান্দরবান পৌর এলাকার ৯টি ওয়ার্ডে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারকে মাথাপিছু সাড়ে ৭ কেজি চাউল, ১ কেজি মশুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ১কেজি চিনি, ৫০০ গ্রাম সুজির প্যাকেট বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি দুর্যোগ শুরু থেকে এ যাবৎ বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সেবা প্রদানকারী দেশী-বিদেশি এসব সংস্থা সরকারের ত্রাণ বিতরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা দুর্গত মানুষদের উদ্ধার কার্যক্রম, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানা ধরনের সহযোগিতা প্রদান করে আসছে এবং বন্যা পরবর্তী সময়ে দুর্গতদের ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহআলম, পৌরসভার মেয়র সামশুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, ক্যাসাপ্রু মারমা, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রহিম চৌধুরী, সেক্রেটারী অমল কান্তি দাশ, নির্বাহী সদস্য গাব্রিয়েল ত্রিপুরা, মো. খলিলুর রহমানসহ সরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Previous Post

রামুর হেডম্যান আলী আহমদ হত্যা মামলার আসামি সফুর আলম গ্রেফতার

Next Post

রোহিঙ্গা ডাকাতদলের আস্তানা দেখে ফেলায় কিশোরকে গুলি

Next Post
রোহিঙ্গা ডাকাতদলের  আস্তানা দেখে ফেলায় কিশোরকে গুলি

রোহিঙ্গা ডাকাতদলের আস্তানা দেখে ফেলায় কিশোরকে গুলি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB