শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বদিসহ ১৫০ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক by নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
0 0
বদিসহ ১৫০ জনের নামে মামলা
0
SHARES
321
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের টেকনাফে ৫ আগস্ট রাতে জেলা বিএনপির এক নেতার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে তিনটি মামলা হয়েছে।

মামলায় উখিয়া-টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদি, টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ, জাফরের ছেলে টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহানকে আসামি করা হয়েছে। আসামি করা হয়েছে আরও অন্তত ১৫০ জনকে।

কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, তার ভাই টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, আরেক ভাই আবদুর রহমান বাদীহয়ে সোমবার রাতে টেকনাফ থানায় মামলা তিনটি করেন।

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা ও সংঘাত হয়। সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা হচ্ছে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানিয়েছেন, ৫ আগস্ট রাতে জেলা বিএনপির নেতা আব্দুল্লাহর পরিবারের মালিকাধীন টেকনাফের আলী উল্লাহ আলো শপিং কমপ্লেক্স, হোটেল নাফ কুইন এবং আব্দুল্লাহ ব্রার্দাস ফিলিং ও গ্যাস স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে তিন ভাইয়ের করা এজাহার মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে।

আলী উল্লাহ আলো শপিং কমপ্লেক্সের ঘটনার মামলার বাদী হয়েছেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ।

মামলায় উখিয়া-টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে প্রধান আসামি করে ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৫০-৬০ জনকে।

আসামিদের মধ্যে রয়েছেন টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদ, জাফরের ছেলে ইলিয়াছ আহমদ, দিদার মিয়া, টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া, রাসেল উদ্দিন, বদির ভাই টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মৌলভী মুজিব, আব্দুস শুক্কুর, জাফরের ছেলে দিদার মিয়া, ফায়সাল, আব্দুল আমিন ও শফিক।

আব্দুল্লাহ ব্রার্দাস ফিলিং ও গ্যাস স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলার বাদি টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জেলা বিএনপির নেতা আব্দুল্লাহর ভাই জিয়াউর রহমান জিহাদ।

মামলায় জাফরের ছেলে দিদার মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৪০-৫০ জনকে।

হোটেল নাফ কুইনে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ এনে মামলা করেছেন তাদের আরেক ভাই আবদুর রহমান।

মামলায় সাবেক এমপি বাদির ভাই পৌরসভার প্যানেল মেয়র মৌলভী মুজিবকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলায়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৪০-৫০ জনকে।

Previous Post

কক্সবাজারসহ দেশের২৫ জেলার ডিসি প্রত্যাহার

Next Post

পেকুয়ায় জেলে পরিবার পেল খাদ্য সহায়তা

Next Post
পেকুয়ায় জেলে পরিবার পেল খাদ্য সহায়তা

পেকুয়ায় জেলে পরিবার পেল খাদ্য সহায়তা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB