শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বঙ্গবন্ধুর কবর জিয়ারতে গেলেন বদরখালী চেয়ারম্যান

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
0 0
বঙ্গবন্ধুর কবর জিয়ারতে গেলেন বদরখালী চেয়ারম্যান
0
SHARES
339
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরে হোছাইন আরিফ শপথ গ্রহণের পর গতকাল বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন।

তিনি গতকাল বিকালে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পমাল্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন।

বদরখালী ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তার সফরসঙ্গী ছিলেন। এর আগে রবিবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সোমবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে তিনি শপথ গ্রহণ করেন।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে বদরখালী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ বলেন, বদলে যেতে চাই, বদলে দিতে চাই, বদলাতে চাই স্লোগানে প্রিয় বদরখালী ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে চাই।

সবার জন্য নিরাপদ ও বাসযোগ্য একটি জনপদ গড়তে আমার প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। আমি ইউনিয়নবাসীর ভালবাসা নিয়ে দীর্ঘদিন আওয়ামী রাজনীতি করে মানুষের সেবা করে আসছি।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে উন্নয়নের অভিযাত্রায় বদরখালীকে সামিল করবো ইনশাল্লাহ।

তিনি বলেন, ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতির মধ্যদিয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সুসংগঠিত রয়েছি।

এলাকা মসজিদ মক্তব ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছি। এসব প্রতিষ্ঠানে উন্নয়নে সহযোগিতা করেছি, আগামীতেও পাশে থাকবো। পাশাপাশি ইউনিয়ন বাসির সুখ – দুঃখে সর্বদা পাশে থেকে কাজ করে যাবো।

নবনির্বাচিত চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ বলেন, বাংলাদেশ এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রোল মডেল। সরকারের উন্নয়নের অংশ হিসেবে আগামীতে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক ইউনিয়নের সকল অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করব।

জনসাধারণের সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করবো। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, সন্ত্রাস, বাল্য বিবাহ এবং মাদক, চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। সর্বপরি সকলের সহযোগীতায় বদরখালী ইউনিয়নকে একটি আলোকিত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

Previous Post

কক্সবাজারে মা ও ২ সন্তানের আত্মহত্যা

Next Post

চকরিয়ায় মেম্বারপ্রার্থীর ছেলেকে অপহরণ চেষ্ঠা,

Next Post

চকরিয়ায় মেম্বারপ্রার্থীর ছেলেকে অপহরণ চেষ্ঠা,

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB