শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ফিলিস্তিনের ‘শক্তি ও দুর্বলতা’ খুঁজে পেয়েছে বাংলাদেশ দল

নিজস্ব প্রতিবেদক by নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৩ জুলাই ২০১৭
0 0
0
SHARES
319
VIEWS
Share on FacebookShare on Twitter
বিশ্রামের দিনে কাজ ছিল কিরগিজস্তান-ফিলিস্তিন ম্যাচ দেখা। ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ফিলিস্তিনের শক্তি-দুর্বলতা খুঁজে বের করা। দলবল নিয়ে মাঠে গিয়ে তা খুঁজে বের করেছেন জেমি ডে। জামাল-রাফি-সাদদের সঙ্গে কাজও শুরু করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।

প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে গত বৃহস্পতিবার কিরগিজস্তানের কাছে ১-০ গোলে হারে ফিলিস্তিন। হারলেও স্বাগতিকদের ঘাম ছুটিয়ে দিয়েছে তারা। আগামী রোববার ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৮তম) চেয়ে যোজন যোজন এগিয়ে ফিলিস্তিন (১০২তম)।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকের স্পোর্টস সিটি ফিল্ডে শুক্রবারের অনুশীলনে তাই ফিলিস্তিন ম্যাচের পরিকল্পনা নিয়ে কাজ হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো ভিডিও বার্তায় সাদউদ্দিন জানালেন প্রতিপক্ষ সম্পর্কে ধারণা পাওয়ার কথা। চোট কাটিয়ে জাতীয় দলে ফেরা আবাহনীর এই ফরোয়ার্ড দিলেন ‘ভালো ম্যাচ উপহার’ দেওয়ার প্রতিশ্রুতি।

“আমাদের ম্যাচ প্রস্তুতি ভালো। সবাই সুস্থ আছে। ৫ তারিখে প্রথম ম্যাচ ফিলিস্তিনের বিপক্ষে। আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। প্রথম ম্যাচ নিয়ে যেভাবে কাজ করার দরকার, কোচ সেভাবে কাজ করছেন।”

“ফিলিস্তিন আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। গতকালের ম্যাচে ওদের শক্তিশালী ও দুর্বল দিকগুলো খুঁজে বের করেছেন কোচ। এগুলো নিয়ে আজ কাজ করেছি, কালও করব। আশা করি, ভালো একটা ম্যাচ উপহার দিতে পারব আমরা।”

বিশ্বকাপ বাছাইয়ের ‘কাতার পর্বে’ আফগানিস্তানের বিপক্ষে চোট পেয়ে বাছাইয়ের পুরোটা খেলতে পারেননি সোহেল রানা। দলে ফেরা এই মিডফিল্ডারও জানালেন ভালো খেলে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি সেরে নেওয়ার লক্ষ্যের কথা।

“সকালের অনুশীলনে কোচ আমাদের ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের ট্যাকটিক্যাল বিষয়, কীভাবে খেলতে হবে, এসব বিষয় নিয়ে কাজ করেছে। বিকেলে জিম ও সুইমিং সেশন হয়েছে। গতকাল ফিলিস্তিনের ম্যাচ দেখেছি। কোচ ওদের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করছেন।”

“আশা করি, ফিলিস্তিনের বিপক্ষে ভালো একটা ফল আনতে পারব আমরা। এটা আমাদের সাফের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আশা করি, এ ম্যাচগুলো খেলে যেন আমরা সাফের জন্য ভালো প্রস্তুতি নিতে পারি।”

আগামী অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল সামনে রেখে কিরগিজস্তানে তিন জাতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলছে বাংলাদেশ। তিন জাতি টুর্নামেন্ট হলেও দল চারটি। প্রতিযোগিতার অপর দল হলো কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল।

Previous Post

টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম ইকবাল

Next Post

‘মেসিকে নিয়ে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ না জিতলে কখনোই পারবে না’

Next Post
‘মেসিকে নিয়ে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ না জিতলে কখনোই পারবে না’

‘মেসিকে নিয়ে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ না জিতলে কখনোই পারবে না’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB