শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

প্রয়োজনীয় কালভার্ট নির্মাণ ও রেলপথ উঁচু করা হবে: রেলসচিব

চকোরী ডেস্ক by চকোরী ডেস্ক
শনিবার, ১৯ আগস্ট ২০২৩
0 0
প্রয়োজনীয় কালভার্ট নির্মাণ ও রেলপথ উঁচু করা হবে: রেলসচিব
0
SHARES
347
VIEWS
Share on FacebookShare on Twitter

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর বলেছেন, প্রকল্পের কাজ শুরু করার আগে শেষ ১০০ বছরের নদীর গতিপথ, জোয়ারভাটা ও জীববৈচিত্র্যে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে সম্ভাব্যতা যাচাই করে পরিকল্পনাটি করা হয়েছে। তারপরও এবারের বন্যার বিষয়টি মাথায় নিয়ে জনগণ যাতে ভবিষ্যতে পানিতে ক্ষতির সম্মুখীন না হয়, সেজন্য রেলপথ উঁচু ও প্রয়োজন অনুযায়ী কালভার্ট নির্মাণ করা হবে।

শুক্রবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী এলাকায় সাম্প্রতিক সময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত দোহাজারী-কক্সবাজার রেলপথ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

রেলসচিব বলেন, ৫০০ মিটার জায়গার রেলপথ কিছুটা ক্ষতি হয়েছে। স্লিপার কোথাও বাঁকা হয়নি। দূর থেকে দেখলে মনে হবে, আঁকাবাঁকা রেলপথ। কিন্তু কাছে গিয়ে দেখলে তা মনে হবে না। লাইনের কয়েকটি স্থানে পাথর সরে দেবে গেছে। সেখানে রেললাইন একটু ঝুলে আছে। এটা এমন না যে, লোহা বাঁকা হয়ে গেছে। আপাতত সবার কাছে এটিই মনে হয়েছে। টেকনিক্যাল পারসন আরও ভালো বলতে পারবে আসলে কী হয়েছে। যদি টেকনিক্যাল পারসনরা মনে করেন লোহা বেঁকে গিয়েছে, তাহলে এটি মেরামত করে দেওয়া হবে। আপাতত আমার কাছে সে রকম মনে হয়নি।

দোহাজারী-কক্সবাজার রেললাইনের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান ভুঁইয়া বলেন, বৃষ্টিপাতের কারণে ১০ দিন কাজ করা যায়নি। অক্টোবরে রেললাইন চালু হবে এ লক্ষ্য থেকে আমরা পিছিয়ে যাইনি। এ জন্য পুরোদমে কাজ চলছে। এখানে প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো হবে না।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) কামরুল আহসান, দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মফিজুর রহমান ও সহকারী প্রকল্প পরিচালক আবুল কালাম।

Previous Post

কক্সবাজার পাহাড়ে ডাকাতের আস্তানা ও অস্ত্র তৈরির কারখানা, আটক -৬

Next Post

দুধ দিয়ে গোসল করে মাদক ছাড়ার প্রতিজ্ঞা

Next Post
দুধ দিয়ে গোসল করে মাদক ছাড়ার প্রতিজ্ঞা

দুধ দিয়ে গোসল করে মাদক ছাড়ার প্রতিজ্ঞা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB