শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজারের জনসভা সফল করতে চকরিয়ায় যুবলীগের প্রস্তুতি সভা

বার্তা পরিবেশক by বার্তা পরিবেশক
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
0 0
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজারের জনসভা সফল করতে  চকরিয়ায় যুবলীগের প্রস্তুতি সভা
0
SHARES
319
VIEWS
Share on FacebookShare on Twitter

আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষন দেবেন।

এদিকে আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজারের জনসভা সফল করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে চকরিয়া উপজেলা যুবলীগের উদোগে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২ ডিসেম্বর চকরিয়া থানার রাস্তার মাথাস্থ সিস্টেম কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা যুবলীগের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার ১ ( চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখছেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর। বিশেষ বক্তার বক্তব্য দেন কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল।

চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাবেক সিনিয়র সহসভাপতি মো ওয়ালিদ মিল্টন।
চকরিয়া উপজেলা যুবলীগের প্রস্তুতি সভায় আওয়ামী লীগ চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ, চকরিয়া উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির বলেন, আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষন দেবেন।

সাংগঠনিক নেত্রীর আগমন উপলক্ষে চকরিয়া উপজেলা যুবলীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এরই অংশ হিসেবে যুবলীগের চকরিয়া উপজেলা কমিটির অধীন সকল ইউনিয়ন ও ইউনিট কমিটির মাধ্যমে নেতাকর্মী সবাইকে উজ্জীবিত করতে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
সভায় চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম ও কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল ভাই দিকনির্দেশনামুলক বক্তব্য দিয়েছেন। তারা আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসভা সফল করতে যুবলীগের সকলস্থরের নেতাকর্মীকে আহবান জানিয়েছেন।

Previous Post

পার্বত্য অঞ্চলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোন –পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

Next Post

চকরিয়া পৌরসভার ড্রেনের জায়গা দখলে নিয়ে রাস্তা নির্মাণ, বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা

Next Post
চকরিয়া পৌরসভার ড্রেনের জায়গা দখলে নিয়ে রাস্তা নির্মাণ, বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা

চকরিয়া পৌরসভার ড্রেনের জায়গা দখলে নিয়ে রাস্তা নির্মাণ, বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB