কক্সবাজারের চকরিয়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
সোমবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার বটতলী কসাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে র্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার মাদক কারবারির নাম আজ্জাদুল করিম (৩১)। তিনি চকরিয়া পৌরসভার কসাইপাড়া গ্রামের নুরুল আলমের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৫টার দিকে চকরিয়া পৌরশহরে কসাইপাড়ার তিন রাস্তার মোড়ে আয়েশা ভাঙারীর দোকানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে একজন মাদক কারবারি।
এ সময় র্যঅব অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির ৪৩৫০টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।







