পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ আলীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় (১৪ অক্টোবর) ০২ টি হারানো মোবাইল উদ্ধারপূর্বক প্রকৃত মালিক ১। তারেকুর রহমান(২০) এর Realme C17 মডেল ২। আবদুল আজিজ(২৩) এর Oppo A16 মডেলের মোবাইল তাদের হাতে ফিরিয়ে দেয়া হয়।
বিভিন্ন সময় ফোনগুলো তাদের হারিয়ে যায়, হারানো মোবাইল ফিরে পেয়ে তারা প্রচন্ড খুশি। হারানো মোবাইল ফোন ফিরে পাওয়ার অনুভূতি তাদের ঠোঁটের কোণে পরিস্ফুটিত।







