দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২জুন) দুপুরে চট্টগ্রাম নগরীর আইস ফ্যাক্টরি রোডের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিস এ শপথ অনুষ্ঠানের আয়োজন করে ।
বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম মো. তোফায়েল ইসলাম নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক পত্রে শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারণ করা হয়।এতে পেকুয়া উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান শাফায়েত আজিজ (রাজু), ভাইস চেয়ারম্যান মাহাবুল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন সুলতানা এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে নির্বাচিতদের নামে ২৯ মে (বুধবার) গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন প্রশাসন শাখা।গত ২১ মে দ্বিতীয় ধাপের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
চকো/জে







