কক্সবাজার পেকুয়ায় সংবাদ প্রকাশের জের ধরে ৩টি অবৈধ করাতকলে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারী) দুপুরে বারবাকিয়া ও টইটং ইউপিতে পৃথকঅভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) আসিফ আল জিনাত।
এ সময় বারবাকিয়া ইউপিতে মোজাফ্ফর আহমদের মালিকানাধীন স’মলির মিস্ত্রি শহিদুল্লাহকে ৭হাজার, টইটং ইউপির জুবাইদুল্লাহ লিটনের মালিকনাধীন লিটনকে ১০ হাজার ও শওকতুল ইসলাম খোকনের মালিকানাধীন খোকনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্ক পরিধান না করায় দুই ব্যক্তিকে দুইশ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ওইদিন বারবাকিয়া বাজারে করোনা সচেতনতায় মানুষের কাছে মাস্ক বিলি করা হয়েছে। সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি নিষেধ উপেক্ষা করে মাস্ক না পরায় নুরুল হোসেন ও হেলাল উদ্দিন নামের দুই ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। এসময় করোনা সচেতনতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিলি করা হয়েছে।
বুধবার দৈনিক চকোরীতে প্রধান শিরোনামে প্রকাশিত পেকুয়ায় বনের গাছ গিলে খাচ্ছে ২৫টি অবৈধ করাতকল। প্রকাশিত সংবাদটি প্রশাসনের নজরে পড়ে। সংবাদ প্রকাশের জের ধরে অনুমোদন বিহীন তিনটি করাতকলে অভিযান চালিয়ে অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।
সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত বলেন, লাইসেন্স না থাকায় পৃথক অভিযান চালিয়ে ৩টি স’মিলের মালিককে জরিমানা করা হয়েছে। এটা আমাদের রুটিন ওয়ার্ক কাজ। অভিযান অব্যাহত থাকবে।







