কক্সবাজারের পেকুয়ায় শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় কক্সবাজারের উখিয়া ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে প্রথম জয় নিশ্চিত করেছে কক্সবাজারের মাতারবাড়ি ফুটবল একাডেমি।
বৃহস্পতিবার (১৩জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলা উজানটিয়া ইউনিয়নস্থ ক্রীড়া মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধের নির্ধারিত ৩০ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায়নি উভয় দল। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের খেলার শুরু থেকেই দু’দল জমজমাট খেলা উপহার দেয়।
দ্বিতীয়ার্ধের শেষের দিকে ৫০ মিনিটের মাথায় কাঙ্খিত গোলের দেখা পায় মাতারবাড়ি ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের খেলা শেষে ১-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মাতারবাড়ি ফুটবল একাদশ।
উজানটিয়া শেখ রাসেল সৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাংবাদিক জালাল উদ্দিন,আনোয়ার হোসেন, এমজারু, ক্রীড়াবিদ,জয়নাল আবেদীন,নুরুল আবছার, ইউপি সদস্য জমির উদ্দিন, ইউপি সদস্য জামাল উদ্দিন,ইউপি সদস্য রহিম , সভাপতি মহিউদ্দিন,সম্পাদক কাইয়ুম রেজ, জয়নাল আবদীন,নুরুল আলম, আনছার কামাল,মোঃ হোছাইন,ওমর ফারুক ও করিম প্রমুখ।







