কক্সবাজারের পেকুয়ায় বনবিভাগ অভিযান চালিয়ে ২৪টি শাল ও ১টি গর্জন গাছসহ ৩টি ট্রলি গাড়ি জব্দ করেছে।
সোমবার (১৬জানুয়ারী) সকাল ৬টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের টইটং-বাঁশখালী সীমান্ত ব্রীজ পয়েন্ট থেকে গাছগুলো জব্দ করে।
জানাগেছে,টইটংয়ে বটতলি জুমপাড়া থেকে একটি গাছচোর সিন্ডিকেট ৩টি ট্রলিগাড়ি করে রাজাখালী আরবশাহ বাজারে গাছগুলো নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের টইটং বনবিট কর্মকর্তা জমির উদ্দিনের নেতৃত্বে বনবিভাগের লোকজন ও পেকুয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে গাছ ভর্তি ৩টি ট্রলিগাড়ি জব্দ করে।
টইটং বনবিট কর্মকর্তা জমির উদ্দিন বলেন,খবর পেয়ে অভিযান চালিয়ে ২৪টি শাল,১টি গর্জন গাছসহ ৩টি ট্রলিগাড়ি জব্দ করি। তবে অভিযানের টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







