কক্সবাজারের পেকুয়ায় অবৈধভাবে পাহাড় কাটা রোধ এবং বনায়ন ধ্বংস রোধের লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ১৩ ফেব্রুয়ারি) বিকেল দুই টার দিকে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের উদ্যোগে উপজেলার টৈটং ইউনিয়নের জুম পাড়া এলাকায় এ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের টৈটং বনবিট কর্মকর্তা জমির উদ্দীনের সঞ্চালনায় এ সভায় সভাপতির বক্তব্য দেন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা। বিশেষ অতিথির বক্তব্য দেন টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, পাহাড় ও বনভূমি রক্ষায় আমাদের সমন্বিত উদ্যোগ নিতে হবে। বনবিভাগ ও স্থানীয় প্রশাসনকে সহযোগিতায় সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। তবেই অপরাধীদের রুখে দেয়া যাবে। উক্ত সভায় স্থানীয় বাসিন্দারা ও বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।







