শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পেকুয়ায় কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের টাকা ইউপি সদস্যদের পকেটে!

পেকুয়া প্রতিনিধি by পেকুয়া প্রতিনিধি
রোববার, ১ মে ২০২২
0 0
পেকুয়ায় কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের টাকা ইউপি সদস্যদের পকেটে!
0
SHARES
317
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের পেকুয়ায় কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের মজুরির টাকা হরিলুট করার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে। অনেক দিন পর ঈদকে সামনে রেখে সরকার কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের মজুরি প্রদান করে মোবাইল ফোনে। বিষয়টি পেকুয়া সদর ইউপি বেশ কয়জন সদস্য মিলে তাদের নিয়ন্ত্রিত শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোটা পেকুয়ায় তোলপাড় চলছে।

তথ্যসূত্রে জানা যায়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে দেশের দারিদ্র বিমোচন তথা সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সরকার একটি পাইলট প্রকল্পের (কর্মসৃজন) মাধ্যমে প্রান্তিক জনগোষ্টির অসচ্ছল ও বয়স্কদেরকে অন্তর্ভূক্ত করে। এ প্রকল্পের অধীনে নূন্যতম মজুরির ভিত্তিতে অবকাটামোর বা রাস্তার সংস্কারে শ্রমিকের কাজ করে। এ প্রকল্পের তদারকির দায়িত্ব দেয়া হয় উপজেলা প্রকল্প কার্যালয় তথা কার্যালয়ের কর্মকর্তাকে (পি আই ও)। প্রতি ৪০ দিন অন্তর তাদেরকে মজুরি প্রদান করার নিয়ম রয়েছে। মজুরি প্রদানের সময় প্রকল্প কমিটির প্রধান অর্থাৎ সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার বিভিন্ন অজুহাতে টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই টাকা যাতে সরাসরি শ্রমিকরা পায় তজ্জন্য প্রতি শ্রমিককে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে টাকা প্রদান করা হয়ে থাকে। কিন্তু এতেও শ্রমিকেরা বাঁচতে পারেনা জনপ্রতিনিধি নামক রাক্ষুস ও সংশ্লিষ্ট অফিসের দূর্নীতিবাজ কর্মকর্তাদের কবল থেকে।

ঈদকে সামনে রেখে সরকার শ্রমিকদেরকে সহজভাবে শ্রমিকদের মোবাইলে ইতোমধ্যে টাকা প্রেরণ করেছেন। কিন্তু টাকা পৌছানোর খবর পাওয়া মাত্র রাক্ষুসেরা হুমড়ি খেয়ো পড়ে টাকার জন্য শ্রমিকের বাড়িতে বাড়িতে। বিভিন্ন অজুহাতে এবং ভয়ভীতি দেখিয়ে তারা হাতিয়ে নেন টাকা।

পেকুয়া সদর ইউপির ১ নং ওয়ার্ডের ভুক্তভোগী আবু তৈয়ব জানান, আমি এক দিকে তো অসুস্থ লোক। সংসারে এক স্ত্রী ও ৫ কন্যা সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছিলাম। সরকার কর্তৃক কর্মসৃজন প্রকল্পের আওতায় আমি শ্রমিক হিসাবে কাজ করি প্রতিদিন। মোট ৪০ দিন কাজের মধ্যে অসুস্থতার কারণে ৫ দিন কাজ করতে যেতে পারিনি। কাজের মজুরির টাকা নিয়ে স্কুল পড়ুয়া মেয়েদেরকে স্কুলের গাইড ও ঈদে নতুন জামা কিনে দেবো এ আশায় বুক বেঁধে ছিলাম এতদিন। মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার মোবাইলের বিকাশ নং এ সময়মত টাকা পৌঁছে যায়। টাকা পৌঁছার খবরে স্থানীয় মেম্বার আজিম ও মাহমুদুল করিম পেকুয়া বাজার থেকে ডেকে তার বাড়ির পাশে স্টেশনে নিয়ে গিয়ে জোরপূর্বক মোবাইলের সম্পূর্ণ টাকা উঠিয়ে আমাকে ৪ হাজার টাকা দিয়ে বকা দিয়ে তাড়িয়ে দেয় এবং আমাকে বলে এনিয়ে কোন বাড়াবাড়ি করলে তালিকা থেকে বাদ দেবো। এমনকি কোন সরকারি সাহায্যের আওতায় নাম অন্তর্ভূক্ত করবো না। এ টাকাগুলো নিচ্ছে কেন, জানতে চাইলে বলে- এ টাকা থেকে চেয়ারম্যানকে ও পিআইওকে দিতে হবে।

অপর ভূক্তভূগী মনজুরা বেগম বলেন, আমার স্বামী অসুস্থ। এজন্য আমরা অসহায়। খেয়ে না খেয়ে দিন পার করি। স্বামীর নামটি কর্মসৃজনের আওতায় নাম অন্তর্ভূক্ত হয়। স্বামীর পরিবর্তে কাজ করে আমার ছেলে। ৪০ দিন পর আমার মোবাইলের বিকাশে ১৭ হাজার ২ শত টাকা আসে।

আর মোবাইলে টাকা জমা ছিল ২ শত টাকা। টাকা আসার খবর পেয়ে মেম্বার আজিম ও মাঝি মাহমুদুল করিম ক্ষণে ক্ষণে ফোন করতে থাকে। আমি ফোনে কথা না বলাই বাড়িতে এসে আমাকে ঢেকে নিয়ে বিকাশের দোকানে বসিয়ে জোরপূর্বক সিম কেড়ে নিয়ে টাকা উঠিয়ে নেয় মেম্বার আজিম।

ঐ টাকা থেকে ৩ হাজার ৮ শত টাকা দিয়ে বাকি টাকা তারা নিয়ে নেয়। এ নিয়ে কোনখানে অভিযোগ দিলে বড় ধরণের ক্ষতি করবে বলে হুমকি দেয়। এমনকি তালিকা থেকে নাম কেটে দেবে এবং সরকারী কোন সুযোগ-সুবিধায় নাম অন্তভূক্ত করবে না বলেও সাফ জানিয়ে দেয়।

এমনিভাবে প্রায় ১ শত ২০ জন শ্রমিকের কাছ থেকে টাকা নিয়ে নেয়।

সদর ইউপির ২ নং ওয়ার্ডের ভোলাইয়াঘোনার মনজুর আলম,দানু মিয়া, ছৈয়দ আলমসহ অনেকের কাছ থেকে একই কায়দায় ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেয় মেম্বার সাজ্জাদুল ইসলাম।

এ বিষয়ে এ প্রতিবেদককে মেম্বার আজিম মোবাইল ফোনে জানান,আমি কারো কাছ থেকে টাকা নিই নাই। আমি কর্মসৃজনের কোন লোকের সাথে কোন দিন দেখা হয়নি, কথাও হয়নি,তারা যে অভিযোগটা করেছে এটা সম্পুর্ণ মিথ্যা ষড়যন্ত্র।

এদিকে মেম্বার সাজ্জাদুল ইসলাম জানান, কর্মসৃজনের কোন লোক থেকে টাকা কেটে নেওয়া হয়নি, তারা মিথ্যা ভিডিও বক্তব্য দিয়েছে,আমি ষড়যন্ত্রের শিকার, আমি ও আমার সাইডের মাঝি কোন ধরনের টাকা আত্মসাৎ করেনি।

সদর ইউপির ৯ নং ওয়ার্ডের ভুক্তভোগি মোহাম্মদ হোছন জানান, আমার মোবাইলের বিকাশ নং এ ১৭২০০ টাকা জমা হয়। মেম্বার আবু ছালেক আমাকে স্থানীয় ফোরকানের দোকান থেকে টাকা তুলতে বলে। আমি টাকা তুলার জন্য দোকানে গিয়ে টাকা তুললে আমাকে ওই দোকানদার ১৭ হাজার টাকা দেয়। এ সময় কর্মসৃজন প্রকল্পের মাঝি নুরুল হক ১৭ হাজার টাকা নিয়ে নেয় পরে আমাকে সাড়ে ৭ হাজার টাকা দিয়ে দেয়। সে আরো বলেন এ নিয়ে কোন প্রকার অজুর আপত্তি করলে আগামী বার তালিকা থেকে বাদ দেওয়া হবে এ টাকা মেম্বার নিতে বলছে। মেম্বার আবু ছালেক এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন সাংবাদিকদের ম্যানেজ করা হয়েছে।

এ ব্যাপারে পেকুয়া উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) আমিনুল ইসলাম বলেন এ বিষয়ে আমি অবগত নই। আপনারা এ বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করুন। আমি তদন্তপূর্বক ব্যবস্থা নিবো।

এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন ইউপি সদস্যরা শ্রমিকদের কাছ থেকে টাকা নেওয়া অন্যায়। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

কক্সবাজারে এমপি কমলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Next Post

চকরিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩২ বাড়ি

Next Post
চকরিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩২ বাড়ি

চকরিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩২ বাড়ি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB