কক্সবাজারের পেকুয়ায় রাতের আঁধারে আগুনে বসতবাড়ি পুড়ে গেছে । শুক্রবার (৩ডিসেম্বর) রাত ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাইম্যাখালী এলাকায় এক প্রবাসীর বসত ঘরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৭ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম বাইম্যাখালী এলাকার নুরুল কাদেরের ছেলে প্রবাসী হেফাজ উদ্দিনের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়। সে কারণে কেউ আগুন নেভাতে সাহস করেনি।
সাথে সাথেই ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
কিন্তু বৈদ্যুতিক আগুন হওয়ার কারণে মূহুর্তের মধ্যেই বসতবাড়ি আগুনে পুড়ে যায়।
বাড়ির মালিক হেফাজ উদ্দিন বলেন, আমি পাশের একটি দোকানে বসা ছিলাম । হঠাৎ করে বাড়ির লোকজন ও স্থানীয়দের চিৎকার চেচামেচি শুনে ছুটে আসি। কিন্তু ততক্ষণেই আমর বাড়ি আগুন গ্রাস করে নেয়। নগদ টাকা,স্বর্ণালংকার,ফার্নিসারসহ প্রায় ৫ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। যথাসময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশেপাশের অনেক বাড়িঘর পুড়ে যেতো। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।







