কক্সবাজারের পেকুয়ায় ডাক্তার দেখিয়ে বাড়ির ফেরার পথে মিশুক গাড়ি উল্টে প্রান হারালো ছেলে। আহত হয়েছেন মা।
বৃহষ্পতিবার (২২ সেপ্টম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী ফতেয়আলী মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মুনতাকির (৫)। সে মগনামা ইউপির বাইন্যাঘোনা এলাকার রেজাউল করিমের ছেলে।
নিহতের স্বজন আনছার কামাল বলেন, সকালে ছেলে মুনতাকিরকে সঙ্গে নিয়ে পেকুয়া বাজারে ডাক্তার দেখাতে যায় টুম্পা। চিকিৎসা শেষে মিশুক গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। বানৌজা সড়কের মাতবর বাড়ির পয়েন্টে গাড়ি উল্টো ঘটনাস্থলে মারা যায় ছেলে মুনতাকির। গুরুতর আহত হন মা। প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে পেকুয়া লাইফ কেয়ার হসপিটালে ভর্তি করে। এ সময় চিকিৎসক মুনতাকিরকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোহাম্মদ ফরহাদ আলী এর সত্যতা নিশ্চিত করেছেন।







