কক্সবাজারের পেকুয়ায় ২ টি প্যাথলজি ও ২ দোকানে ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার( ১৭ মার্চ) দুপুরে পেকুয়া চৌমুহনী কলেজ গেইট এলাকায় একটি পশুর খাদ্যের দোকান, ১ টি মুদির দোকানে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ২৬ এর ৩৯ ধারায় সেবা মূল্যের তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার কারণে এবং দুই প্যাথলজিতে ৫২ ধারায় সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্যে ৫৩ ধারায় অবহেলা, সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য ও জীবনহানি ইত্যাদি কারণে সেবা প্যাথলজি ও চৌমুহনী প্যাথলজিতে এসব জরিমানা করা হয়।
পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পেকুয়া চৌমুহনি সেবা প্যাথলজিকে ১৫ হাজার টাকা, চৌমুহনী প্যাথলজিকে ২০ হাজার টাকা, চৌমুহনী পশু খাদ্যের দোকান মেসার্স এনাম ব্রাদার্সকে ৪ হাজার টাকা, মুদি দোকান মেসার্স মেহেদী ষ্টোরকে ২ হাজার ৫০০ টাকা টাকাসহ মোট ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ২৬ আইনের ৩৯ ধারা ও সেবা গ্রহীতার ৫২ ধারা ও জীবন নিরাপত্তা বিপন্নকারী ৫৩ নম্বর ধারায় অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ ধরনের অভিযান সব সময় কঠোরভাবে পরিচালনা করা হবে।







