শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

উখিয়ায় পাহাড়খেকোর ডাম্পারের চাপায় বন কর্মকর্তা নিহত

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
রোববার, ৩১ মার্চ ২০২৪
0 0
উখিয়ায় পাহাড়খেকোর ডাম্পারের চাপায় বন কর্মকর্তা নিহত
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

বনরক্ষার অভিযান চালাতে গিয়ে ‘পাহাড়খেকোর’ ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে কক্সবাজারের উখিয়ায় বনবিভাগের এক বিট কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। রোববার ভোররাত সাড়ে তিনটার দিকে রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটে।

পাহাড়খেকোর ব্যবহৃত ডাম্পারের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান (৩০)। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের দায়িত্বে ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাহাড়খেকোদের বিরুদ্ধে রাতে অভিযানে নামেন সাজ্জাদুজ্জামান। হরিণমারা অংশ থেকে পাহাড় কেটে বালি সরবরাহ করার সময় একটি মিনি ট্রাক (ডাম্পার) সাজ্জাদকে চাপা দিয়ে পালিয়ে যায়।

ডাম্পারের চাপায় পিষ্ট হয়ে ওই বন কর্মকর্তার মস্তিষ্ক দ্বিখণ্ডিত হয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এ সময় তার সঙ্গে আহত হন আরো একজন।

স্থানীয় একটি সূত্রে জানা গেছে, ঘাতক ডাম্পারটি হরিণমারার ছৈয়দ করিমের। স্থানীয়ভাবে তিনি পাহাড়খেকো নামে পরিচিত। বাপ্পি নামের এক যুবক ঐ ডাম্পার চালাচ্ছিলেন।

উখিয়া রেঞ্জের বন কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, নিহত সাজ্জাদুজ্জামানের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

আর এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করে দিয়েছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন।

কর্মকর্তা নিহতের পরপরই দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা সরোয়ার আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, আমরা একজন দক্ষ বন কর্মকর্তাকে হারালাম। পাহাড়খেকোদের সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক তথা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

নিহত সাজ্জাদুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়। এক কন্যা সন্তানের জনক সাজ্জাদের পিতা মোহাম্মদ শাহজাহান । তিনি ২০২০ সালের ফেব্রুয়ারিতে বনবিভাগে যোগ দেন।

চকো/জে

Previous Post

টেকনাফে অস্ত্র কারবারি গ্রেপ্তার

Next Post

কক্সবাজারে টিসিবি পণ্য মজুদের দায়ে জরিমানা

Next Post
কক্সবাজারে টিসিবি পণ্য মজুদের দায়ে জরিমানা

কক্সবাজারে টিসিবি পণ্য মজুদের দায়ে জরিমানা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB