বান্দরবানের লামায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২২ মে লামা সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল।
এসময় আরো উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য মন্ত্রীর প্রতিনিধি প্রদীপ কান্তি দাশ, ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন,ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী সহ সরকারী-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রমূখ উপস্থিত ছিলেন।







