শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পাকিস্তানকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র

আসিফুজ্জামান সাজিন: by আসিফুজ্জামান সাজিন:
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
0 0
পাকিস্তানকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র
0
SHARES
340
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রীত্ব থেকে ইমরান খানকে না সরালে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে ইমরান নিরপেক্ষ থাকায় যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের একটি গোপন বৈঠক থেকে পাকিস্তান সরকারকে ইমরানের সরানোর জন্য বলা হয়। পাকিস্তানের সরকারি নথির বরাত দিয়ে আমেরিকানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পাকিস্তানি রাষ্ট্রূদত ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাদের মধ্যে গত বছরের ৭ মার্চ একটি বৈঠক হয়। সেখানে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানে সঙ্গে সেনাবাহিনী ও বিরোধীদের মধ্যে ক্ষমতার লড়াই নিয়ে আলোচনা হয়।

এরইমধ্যে তোশাখানা দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান। এ মামলায় তাঁকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ইমরানের সমর্থকরা। ধারণা করা হচ্ছে, এ মামলায় অভিযুক্ত হওয়ায় পাকিস্তানের জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না ইমরান।

ইন্টারসেপ্ট জানায়, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের পাকিস্তানি রাষ্ট্রদূতের বৈঠকের এক মাস পরই পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারান ইমরান। ধারণা করা হয়, পাকিস্তানের সংসদের ওই ভোটে দেশটির সেনাবাহিনীর প্রভাব ছিল। ক্ষমতা হারানোর পর থেকে ইমরানের সমর্থকরা পাকিস্তান সরকার ও সেনাদের বিরুদ্ধে আন্দোলন করছেন। এদিকে ক্ষমতা হারানোর পর ইমরান দাবি করেন, বিদেশি ষড়যন্ত্রের কারণে তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

২০২১ সালের মার্চের শেষে এক সমাবেশে একটি চিঠি দেখিয়ে ইমরান খান জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব একটি ষড়যন্ত্র এবং এতে তিনি যুক্তরাষ্ট্রের নামও উল্লেখ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান সেনাবাহিনীর একটি সূত্র ইন্টারসেপ্টকে গোপন নথিগুলো দিয়েছে। সিক্রেট নামের ওই নথিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, ইমরানকে সরালে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখা হবে। আর না হলে দেশটিকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরই মস্কো সফর করেন ইমরান। এর দুই সপ্তাহের মধ্যে বৈঠকে বসেন পাকিস্তান সরকার ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কারণ ইমরানের মস্কো যাওয়ায় ক্ষুব্ধ ছিল যুক্তরাষ্ট্র।

এ বৈঠকের একদিন আগেই ইমরান এক সমাবেশে বলেন, আমরা কি দাস? কী ভাবেন আপনারা? আমরা রাশিয়ারও বন্ধু, যুক্তরাষ্ট্রেরও বন্ধু। আমরা চীনের বন্ধু। ইউরোপেরও বন্ধু। আমরা কোনো জোটের অংশ না।

নথিতে দেখা যায়, গোপন বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাকিস্তানের অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

লু সতর্ক করে বলেন, যুদ্ধ নিয়ে অবস্থান না পাল্টালে পাকিস্তানের সঙ্গে পশ্চিমাদের সম্পর্কের অবনতি হবে।

এ নথির বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, এই মন্তব্য থেকে বোঝা যায় না যে পাকিস্তানের নেতা কে হবে তা যুক্তরাষ্ট্র নির্ধারণ করে দিচ্ছে। ওই গোপন বৈঠক নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজিও হননি মিলার।

গোপন নথি অনুযায়ী, বৈঠকের শেষে যুক্তরাষ্ট্রের তৎকালীন পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মজিদ খান জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইসলামাবাদ ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে প্রভাব ফেলবে না। এসময় লু বলেন, ইমরানকে সরালেই সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রে ওই গোপন বৈঠকের পরদিন অর্থাৎ ২০২১ সালের ৮ মার্চ পাকিস্তানের পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোটের কার্যক্রম শুরু হয়। এর এক মাস পর ক্ষমতা হারান ইমরান।

সুত্র: দ্য ইন্টারসেপ্ট

Previous Post

ক্যাম্প থেকে রোহিঙ্গার মরদেহ উদ্ধার

Next Post

পেকুয়ায় তিন শিশুর মরদেহ উদ্ধার

Next Post

পেকুয়ায় তিন শিশুর মরদেহ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB