শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পরিবহণ ধর্মঘটে চট্টগ্রামে যাত্রীদের ভোগান্তি চরমে

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
0 0
পরিবহণ ধর্মঘটে চট্টগ্রামে যাত্রীদের ভোগান্তি চরমে
0
SHARES
320
VIEWS
Share on FacebookShare on Twitter

জ্বালানি তেলের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম নগরীতে চলছে পরিবহন ধর্মঘটে। অনির্দিষ্টকালের এই ধর্মঘটে বন্ধ রাখা হয়েছে দূরপাল্লার বাস চলাচল। চলছে না পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক-কাভার্ডভ্যান ও বেশিরভাগ গণপরিবহন। ফলে ভোগান্তিতে পড়েছেন নগরীসহ আশেপাশেরর বিভিন্ন উপজেলার মানুষ। এ সুযোগে বাড়তি ভাড়া আদায়ের সুযোগ নিচ্ছে প্রাইভেটকার, বাইক ও সিএনজিচালিত অটোরিকশাগুলো।

৫ অক্টোবর, শুক্রবার সরেজমিনে নগরীর কাপ্তাই রাস্তার মাথা, কালুরঘাট, বহদ্দারহাট, মুরাদপুর, অক্সিজেন, চকবাজার এলাকা ঘুরে দেখা গেছে, শুক্রবার বন্ধের দিনেও বিভিন্ন কারখানা ও বেসরকারি অফিস খোলা থাকায় কর্মজীবী মানুষ মোড়ে মোড়ে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছেন। কেউবা বাড়িতে যাওয়ার জন্য বাস স্টেশনে দাঁড়িয়ে আছেন। নিরুপায় হয়ে কেউ পিক আপ বা ট্রাকে, কেউ বাইকে আবার কেউবা প্রাইভেটকারে ছুটে চলেছেন গন্তব্যে।

নগরীর মোহরা এলাকার বাসিন্দা সোহেল বলেন, কাপ্তাই রাস্তার মাথা থেকে চকবাজার ভাড়া নেয় ৮ টাকা। আজ সে ভাড়া নিয়েছে ২০ টাকা। এভাবে জ্বালানি তেলের দাম হঠাৎ করে বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দেয়ার কোন মানেই হয় না।

এদিকে পরিবহন চালকরা বলছেন, তেলের দাম বাড়ানোর ফলে বিদ্যমান ভাড়ায় তাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয়। আর মালিকরা বলছেন, ভর্তুকি দিয়ে তারা গাড়ি চালাতে দেবেন না।

পূর্ব ঘোষণা ছাড়া জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রামে বন্ধ রয়েছে দূর পাল্লার বাসও। নগরীর একেখান ও গরীবুল্লাহ শাহ এলাকার বিভিন্ন দূরপাল্লার বাস কাউন্টারে খবর নিয়ে জানা গেছে, সকাল থেকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ৬টি বাস যাওয়ার কথা থাকলেও সবগুলো বাতিল করা হয়েছে।

পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্তও দিয়েছে বাস কর্তৃপক্ষ।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বাস-মিনিবাস পরবহণ শ্রমিক নেতা মো শহীদুল ইসলাম বলেন, তেলের দাম বাড়ানোর বিরূপ প্রভাব পরিবহন মালিক শ্রমিক উভেযরই উপর সমানভাবে পড়েছে।

মালিক সমিতির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরিবহন বন্ধ রাখা হয়েছে। পরিবহন বন্ধ রাখার ফলে যাত্রীরা যেমন ভোগান্তি পোহাচ্ছে তেমনি পরিবহন শ্রমিকরাও কষ্টে আছে। তাই আমরা চাই এ সমস্যার দ্রæত সমাধান করা হোক।

Previous Post

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, কন্টেইনার জটের আশঙ্কা

Next Post

মহেশখালী কালারমারছড়ায় যুবক খুন

Next Post
মহেশখালী কালারমারছড়ায় যুবক খুন

মহেশখালী কালারমারছড়ায় যুবক খুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB