বিগত সরকারের আমলে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত, পদোন্নতি বঞ্চিত ৫ জন কর্মকর্তাকে গতকাল বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নবনিযুক্ত সচিবরা হলেন ড: শেখ আব্দুর রশীদ, সচিব, শিক্ষা মন্ত্রণালয়, ড: এম এ মোমেন, সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনাব নাসিমুল গনি, সচিব, রাষ্ট্রপতির কার্যালয়, জনাব আকমল হোসেন আজাদ, সচিব, রেলপথ মন্ত্রণালয় এবং জনাব মো: এহসানুল হক, সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। নবনিযুক্ত সচিবগন সবাই বিসিএস-১৯৮২ ব্যাচের কর্মকর্তা।
ড: শেখ আব্দুর রশীদ বিসিএস-১৯৮২ ব্যাচে প্রথম স্থান অধিকার করেছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োজিত থাকাকালে ২০০৯ সালে তাঁকে ওএসডি করা হয়। অনেক বছর ওএসডি থাকার পর তিনি ওএসডি অতিরিক্ত সচিব হিসেবে ২০১৬ সালে অবসর গ্রহণ করেন।
জনাব নাসিমুল গনিকে নিপোর্টের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) পদে নিয়োজিত থাকাকালে ২০০৭ সালে ওএসডি করা হয়। অনেক বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাঁকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়।
জনাব আকমল হোসেন আজাদকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। পরে তাঁকে ওএসডি করা হয়। ২০১৩ সালে তাঁকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়।
ড: এম এ মোমেন বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। পরে তাঁকে ওএসডি করা হয়। ২০১৩ সালে তাঁকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়।
জনাব মো; এ্হসানুল হক ২০০৬-২০০৭ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ছিলেন। পরবর্তীতে তাঁকে ওএসডি করা হয়। অনেক বছর ওএসডি থাকার পর তিনি ওএসডি অতিরিক্ত সচিব হিসেবে ২০১৫ সালে অবসর গ্রহণ করেন।
বাংলাদেশের সিভিল সার্ভিসের এই সকল সৎ, দক্ষ ও মেধাবী অফিসারগন তাদের ক্যারিয়ারের সোনালী সময়টা ওএসডি/চাকরিচ্যুতি অবস্থায় কাটিয়েছেন। এতে তারা নিজেরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি রাষ্ট্রও তাদের সেবা থেকে বঞ্চিত হয়েছেন।







