শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

নৌকার বিরোধীতা করলে কপালে শনির দশা: হারাতে হবে পদ

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
0 0
নৌকার বিরোধীতা করলে কপালে  শনির দশা: হারাতে হবে পদ
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, তলাবিহীন ঝুঁিড়র উপাধি পাওয়া বাংলাদেশ আজ উন্নতশীল দেশের কাতারে। বিদের্শী অর্থায়ন ছাড়াই স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ, কক্সবাজারে আর্ন্তজাতিকমানের বিমানবন্দর, দোহাজারী থেকে ঘুমধুম পর্যন্ত রেললাইন স্থাপন ছাড়াও সারাদেশে দৃশ্যমান উন্নয়ন-অগ্রগতির বদৌলতে আজ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর এসব অর্জনের পেছনে শুধুই অবদান একজনের। তিনি হচ্ছেন জাতির পিতার সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দেশবাসিকে ভালোবাসেন বলেই জননেত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে কাজ করছেন। বাংলাদেশকে বিশ^দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে পরিকল্পিত কর্মকাÐে এগিয়ে যাচ্ছেন। তাঁর এসব অর্জন অবশ্যই জনগনের কাছে তুলে ধরতে হবে। সরকারের উন্নয়ন সাফল্যের সুত্রধরে আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়রপ্রার্থী তথা শেখ হাসিনার প্রার্থী আলমগীর চৌধুরীকে বিজয়ী করতে কাজ করতে হবে। সেইজন্য আওয়ামীলীগের নেতাকর্মী সবাইকে কাজ করতে হবে।

শুক্রবার বিকালে চকরিয়া বিজয় মঞ্চ চত্বরে চকরিয়া পৌর নির্বাচনে মেয়রপদে আওয়ামীলীগের প্রার্থী আলমগীর চৌধুরী তথা নৌকার সমর্থনে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্যে আমিনুল ইসলাম আমিন একথা বলেন।

চকরিয়া পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক, নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি আরও বলেন, চকরিয়া পৌর নির্বাচনে মেয়রপ্রার্থী আলমগীর চৌধুরী সরাসারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী। দল যাছাই-বাছাই করে একজন পরিচ্ছন্ন মানুষ হিসেবে তাকে মনোনয়ন দিয়েছে। আর নৌকা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতীক, স্বাধীনতার প্রতীক। কাজেই আওয়ামীলীগের রাজনীতি করলে নৌকার জন্য কাজ করতে হবে। শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করতে হবে।

তিনি কেন্দ্রীয় আওয়ামীলীগের বার্তা তুলে ধরে বলেন, আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকার বিরোধীতা করছেন, বা করবেন, প্রমাণিত হলে তাদের কপালে শনিরদশা আছে। অতীতে বিদ্রোহীদের ক্ষমা করা হলেও ভবিষ্যতে দল কাউকে ছাড় দেবেনা। তাতে হারাতে হবে সবধরণের পদ-পদবি। তাই আসুন সবাই নৌকার পক্ষে কাজ করি।

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নালের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তাফা। বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, বর্তমান সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের যুগ্মসম্পাদক বদিউল আলম বদি, জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সদস্য জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী, কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর।

বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ছরওয়ার আলম, আওয়ামীলীগ প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, আওয়ামীলীগ মনোনীত মেয়রপ্রার্থী আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতি আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রনজিত দাশ, শিল্প ও বাণিজ্য সম্পাদক খালেদ মিতুন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য খোরশেদ আলম কুতুবী, স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাডভোকেট ফয়সাল ছিদ্দিকী, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, আওয়ামীলীগ নেতা পরিমল বড়–য়া, চকরিয়া পৌর আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, আমান উদ্দিন আমান, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছির।

কর্মীসভায় আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের অনুরোধে স্বতন্ত্র মেয়রপ্রার্থী সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ফয়সাল ছিদ্দিকী (কম্পিউটার) আওয়ামীলীগ প্রার্থী আলমগীর চৌধুরীকে (নৌকা) সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন।
এদিন সকালে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আলমগীর চৌধুরী’র জন্য নৌকা মার্কায় ভোট চেয়েছেন বাংলাদেশে আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল দলীয় নেতাকর্মীদের নিয়ে চকরিয়া পৌরসভার আওতাধীন চিরিঙ্গা সোসাইটি এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য গিয়াস উদ্দিন আজম, চট্রগ্রাম মহানগর যুবলীগের কার্যনির্বাহী সদস্য মো. জাবেদ হোসেন খান, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন আহমদ, মহানগর যুবলীগ নেতা আল মাসুদ চৌধুরী হিরু, উত্তর জেলা যুবলীগ নেতা মো. আবু সৈয়দ রেহান, কক্সবাজার জেলা যুবলীগ নেতা আশরাফ উদ্দিন আহমদ, কুতুব উদ্দিন, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, সাংগঠনিক সম্পাদক রেফায়েত সিকদার, চকরিয়া পৌর যুবলীগের সভাপতি হাসানঙ্গীর, আজিজুল হক সোহেল সহ যুবলীগের অসংখ্য নেতাকর্মী।

Previous Post

চকরিয়ায় আলমগীর চৌধুরী দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত

Next Post

কক্সবাজারে হোটেল থেকে পর্যটক তরুণীর মৃতদেহ উদ্ধার

Next Post

কক্সবাজারে হোটেল থেকে পর্যটক তরুণীর মৃতদেহ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB